Homeতথ্যপ্রযুক্তি২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ কিনছে উবার

২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ কিনছে উবার

-

যুক্তরাষ্ট্রের স্টার্টআপ ‘ইজিকেটার’ ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার টেকনোলজিস। বোস্টনভিত্তিক এই স্টার্টআপের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি-আমেরিকান নিহাদ রহমান।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রতি ডলারের দর ছিল ১২৩.০৭ টাকা। সেই হিসাবে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে ২৮ হাজার ৩০৬ কোটি টাকা আসে। এই অংক নগদ অর্থে পরিশোধ করবে উবার।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো নয়, নিহাদ রহমান জেপিমরগ্যান চেজের ব্যবস্থাপনা পরিচালক এবং জেনারেল ইলেকট্রিকের বিভিন্ন শীর্ষ পদে কাজ করার পর ২০২২ সালে তিনি প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে ইজিকেটারে যোগ দেন।

এরপর ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন তিনি। একই বছরের মে মাসে তাকে স্থায়ী সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রজুড়ে ১ লাখ ৪০ হাজারের বেশি রেস্তোরাঁর সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপন করে ইজিকেটার। করপোরেট খাবারের অর্ডারের ক্ষেত্রে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। সাধারণ ভোক্তাদের অর্ডারের চেয়ে এ ধরনের করপোরেট অর্ডার বেশ বড় হয়ে থাকে। এ কারণেই স্টার্টআপটি কিনে নিচ্ছে উবার।

উবার জানিয়েছে, ইজিকেটারের ক্যাটারিং এবং ‘বিজনেস-টু-বিজনেস’ কার্যক্রমকে তারা ‘উবার ইটস’ ও ‘উবার ফর বিজনেস’-এর সঙ্গে যুক্ত করবে।

এই উদ্যোগের ফলে করপোরেট ক্যাটারিংয়ের বাজারে উবারের উপস্থিতি আরও বাড়বে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী কয়েক মাসের মধ্যে এই লেনদেন চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

LATEST POSTS

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।আজ সোমবার সকালে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ...

সেকেন্ডে শরীর ভেদ করে যায় ১০০ ট্রিলিয়ন কণা, ‘গোস্ট পার্টিকেল’ নিউট্রিনো গবেষণায় এবারের নোবেল

মহাকাশ থেকে আসা অতি ক্ষীণ ও রহস্যময় কণা নিউট্রিনো শনাক্তের জন্য বিশাল পর্যবেক্ষণাগার তৈরির পথ দেখিয়ে পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের পদার্থবিদ অধ্যাপক...

এআইয়ের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে না থাকলে কী হতে পারে

বৈজ্ঞানিক কল্পকাহিনির বই কিংবা সিনেমায় আমরা বহুবার এমন ঘটনা পড়েছি ও দেখেছি, যেখানে মানুষের তৈরি যন্ত্রের সক্ষমতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে, যখন সেই যন্ত্রের...

আর্থিকভাবে শক্তিশালী এনবিএফআইয়ের আমানত সীমা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

যেসব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আর্থিকভাবে শক্তিশালী, তাদের আমানত গ্রহণের ওপর সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী, এ ধরনের আর্থিক প্রতিষ্ঠান...

Most Popular