Homeসারাদেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে

-

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

গ্রেপ্তারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  ডিবি প্রধান শফিকুল ইসলাম।

এই মামলায় আরও তিন আসামি হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজের। 

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 

সাংবাদিক আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশন টকশোতে তার মন্তব্য বেশ আলোচনা তৈরি করে।

LATEST POSTS

২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ কিনছে উবার

যুক্তরাষ্ট্রের স্টার্টআপ ‘ইজিকেটার’ ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার টেকনোলজিস। বোস্টনভিত্তিক এই স্টার্টআপের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি-আমেরিকান নিহাদ রহমান।আজ বুধবার বাংলাদেশ...

কৃত্রিম সংকট তৈরির সুযোগে দিনকে দিন নিয়ন্ত্রণহীন এলপিজির বাজার

পদ্ধতিটি বহুল ব্যবহৃত। প্রথমে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয় যেন ভোক্তারা বাধ্য হয়ে বেশি দামে কিনতে শুরু করেন। এরপর সরকারকে...

ভারী বৃষ্টিপাতে ৪৩ জেলায় ফসলের ক্ষতি

চলতি আমন মৌসুম ঘিরে বড় পরিকল্পনা ছিল প্রসাদ রায়ের। গত সপ্তাহেই খুলনার বটিয়াঘাটা উপজেলার খলশিবুনিয়া গ্রামের এই কৃষক ১০ কাঠা জমিতে বীজতলা তৈরি করেছিলেন। আশা...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার প্রচলন চলে আসছে। আর বড় বাজেটের সিনেমা মানেই বড় তারকা ও ভালো গল্পের উপস্থিতি। এবারের ঈদে...

Most Popular