Homeতথ্যপ্রযুক্তি২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ কিনছে উবার

২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ কিনছে উবার

-

যুক্তরাষ্ট্রের স্টার্টআপ ‘ইজিকেটার’ ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার টেকনোলজিস। বোস্টনভিত্তিক এই স্টার্টআপের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি-আমেরিকান নিহাদ রহমান।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রতি ডলারের দর ছিল ১২৩.০৭ টাকা। সেই হিসাবে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে ২৮ হাজার ৩০৬ কোটি টাকা আসে। এই অংক নগদ অর্থে পরিশোধ করবে উবার।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো নয়, নিহাদ রহমান জেপিমরগ্যান চেজের ব্যবস্থাপনা পরিচালক এবং জেনারেল ইলেকট্রিকের বিভিন্ন শীর্ষ পদে কাজ করার পর ২০২২ সালে তিনি প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে ইজিকেটারে যোগ দেন।

এরপর ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন তিনি। একই বছরের মে মাসে তাকে স্থায়ী সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রজুড়ে ১ লাখ ৪০ হাজারের বেশি রেস্তোরাঁর সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপন করে ইজিকেটার। করপোরেট খাবারের অর্ডারের ক্ষেত্রে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। সাধারণ ভোক্তাদের অর্ডারের চেয়ে এ ধরনের করপোরেট অর্ডার বেশ বড় হয়ে থাকে। এ কারণেই স্টার্টআপটি কিনে নিচ্ছে উবার।

উবার জানিয়েছে, ইজিকেটারের ক্যাটারিং এবং ‘বিজনেস-টু-বিজনেস’ কার্যক্রমকে তারা ‘উবার ইটস’ ও ‘উবার ফর বিজনেস’-এর সঙ্গে যুক্ত করবে।

এই উদ্যোগের ফলে করপোরেট ক্যাটারিংয়ের বাজারে উবারের উপস্থিতি আরও বাড়বে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী কয়েক মাসের মধ্যে এই লেনদেন চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

LATEST POSTS

কৃত্রিম সংকট তৈরির সুযোগে দিনকে দিন নিয়ন্ত্রণহীন এলপিজির বাজার

পদ্ধতিটি বহুল ব্যবহৃত। প্রথমে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয় যেন ভোক্তারা বাধ্য হয়ে বেশি দামে কিনতে শুরু করেন। এরপর সরকারকে...

ভারী বৃষ্টিপাতে ৪৩ জেলায় ফসলের ক্ষতি

চলতি আমন মৌসুম ঘিরে বড় পরিকল্পনা ছিল প্রসাদ রায়ের। গত সপ্তাহেই খুলনার বটিয়াঘাটা উপজেলার খলশিবুনিয়া গ্রামের এই কৃষক ১০ কাঠা জমিতে বীজতলা তৈরি করেছিলেন। আশা...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার প্রচলন চলে আসছে। আর বড় বাজেটের সিনেমা মানেই বড় তারকা ও ভালো গল্পের উপস্থিতি। এবারের ঈদে...

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হতে দেওয়া ‘ন্যক্কারজনক’: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল...

Most Popular