Homeখেলাধুলারাফিনহার জোড়া গোলে জিতল বার্সেলোনা

রাফিনহার জোড়া গোলে জিতল বার্সেলোনা

-

ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে শনিবার ওসাসুনার বিপক্ষে জিতেছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করেছে তারা।

শনিবার নিজেদের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারায় বার্সা। ম্যাচটি লম্বা সময় ধরে ছিলো গোলশূন্য। ম্যাচের ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক জোরালো শটে গোল করে অচলাবস্থা ভাঙেন রাফিনহা। শেষ দিকে আরেকটি গোল করে তিনি বার্সাকে টানা সপ্তম লিগ জয় এনে দেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়ালো বার্সা।  দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ রোববার আলাভেসের মাঠে খেলবে।

বার্সেলোনা এদিন স্বাভাবিক ঝলক দেখাতে না পারলেও লড়াই করে জয় আদায় করে নেয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচ পর প্রথমবারের মতো ক্লিন শিট ধরে রাখে।

সংস্কার শেষে চালুর পর নিজেদের মাঠ ন্যু  ক্যাম্পে টানা পাঁচ ম্যাচে পাঁচটি জয়ও পেয়েছে তারা।

ম্যাচ শেষে কোচ হেনসি ফ্লিক বলেন, ‘রাফিনহা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে দুটি গোল করেছে এবং দলের একজন মূল খেলোয়াড়। সে রক্ষণেও কাজ করে, আক্রমণেও—আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’

‘হয়তো আমরা খুব বেশি সুযোগ পাইনি, কিন্তু দুটি গোল করেছি এবং তিন পয়েন্ট পেয়েছি।’

LATEST POSTS

কেন মানুষ গুজব ছড়ায়?

গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন অধ্যাপকের সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে, যেখানে তিনি দুই বছর আগে হওয়া...

ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ-সেমিনারে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ানো এবং স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান বা অন্য কোনো...

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

ভালোবাসা দিবস, একই সঙ্গে বসন্তের প্রথম দিন—পহেলা ফাল্গুন। ভালোবাসা আর বসন্তের রঙে দিনটিকে নিয়ে প্রতি বছরের মতো এবারও টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবে দেখা...

ইরানে শহরকেন্দ্র দখলে রাখার প্রস্তুতির আহ্বান রেজা পাহলভির

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন।রেজা পাহলাভি শনিবার এক ভিডিও বার্তায় বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানিয়েছে...

Most Popular