Homeসারাদেশকর্ণফুলীতে কেচকি জালে ২৩ কেজি কাতল মাছ

কর্ণফুলীতে কেচকি জালে ২৩ কেজি কাতল মাছ

-

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে স্থানীয় এক জেলের কেচকি জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতল মাছ। বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়।

স্থানীয় জেলে উজ্জ্বল মল্লিক গতকাল সোমবার সন্ধ্যায় মাছটি ধরেন। 

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লা ডিপো এলাকায় ছোট মাছ ধরার জন্য কেচকি জাল নিয়ে কর্ণফুলী নদীতে নামি। হঠাৎ জালে বড় একটা কাতল মাছ ধরা পড়ে।’

তীরে এসে মেপে দেখেন মাছটির ওজন ২৩ কেজি। পরে প্রতি কেজি ১ হাজার টাকা দরে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি। 

জেলে উজ্জ্বল মল্লিক আরও বলেন, ‘এর আগেও আমার জালে ১২ আর ১৩ কেজি ওজনের মাছ ধরা পড়েছিল।’

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ এ ব্যাপারে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কর্ণফুলী নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশলেও হালদার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। এ কারণে হালদা নদী থেকেও অনেক মাছ কর্ণফুলীতে আসে। 

ধরা পড়া কাতল মাছটি কাপ্তাই লেকের নয় বলে নিশ্চিত করেন তিনি।

LATEST POSTS

ইরানে শহরকেন্দ্র দখলে রাখার প্রস্তুতির আহ্বান রেজা পাহলভির

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন।রেজা পাহলাভি শনিবার এক ভিডিও বার্তায় বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানিয়েছে...

উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা সফর করবেন। ১১ জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে ১৪ জানুয়ারি।চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, তারেক...

রাফিনহার জোড়া গোলে জিতল বার্সেলোনা

ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে শনিবার ওসাসুনার বিপক্ষে জিতেছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করেছে তারা।শনিবার নিজেদের মাঠে ওসাসুনাকে ২-০...

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে কালো মেঘ জমলেই তারা আবহাওয়ার পূর্বাভাসে খোঁজেন, এবার পানি কতটুকু উঠবে। ঘরের আসবাব কোথায় সরাবেন, গবাদিপশু...

Most Popular