Homeঅর্থনীতিব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ-সেমিনারে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ-সেমিনারে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

-

আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ানো এবং স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান বা অন্য কোনো সংস্থার অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দেশে বা বিদেশে ব্যাংক কিংবা আর্থিকপ্রতিষ্ঠানের অর্থায়নে অনুষ্ঠিত কোনো প্রশিক্ষণ বা কর্মশালায় প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে সেবা নেয় বা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহ করে—এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে আয়োজিত চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে।

তবে বিশেষ ক্ষেত্রে মানবসম্পদ বিভাগ-২ এর পূর্বানুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান বা অন্যান্য সংস্থার আয়োজিত দেশীয় সেমিনার কিংবা আলোচনা সভায় বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। তবে এ ধরনের অনুষ্ঠানে অংশ নিলেও আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সম্মানী নেওয়া যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, এমন কোনো প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় সম্মানীর বিনিময়ে অংশ নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে হবে, বিশেষ করে যেখানে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বা কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

LATEST POSTS

কেন মানুষ গুজব ছড়ায়?

গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন অধ্যাপকের সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে, যেখানে তিনি দুই বছর আগে হওয়া...

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

ভালোবাসা দিবস, একই সঙ্গে বসন্তের প্রথম দিন—পহেলা ফাল্গুন। ভালোবাসা আর বসন্তের রঙে দিনটিকে নিয়ে প্রতি বছরের মতো এবারও টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবে দেখা...

ইরানে শহরকেন্দ্র দখলে রাখার প্রস্তুতির আহ্বান রেজা পাহলভির

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন।রেজা পাহলাভি শনিবার এক ভিডিও বার্তায় বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানিয়েছে...

উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা সফর করবেন। ১১ জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে ১৪ জানুয়ারি।চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, তারেক...

Most Popular