Homeখেলাধুলা‘আইডল’ রোনালদোর রেকর্ড স্পর্শ করে এমবাপে বললেন, ‘আমি সম্মানিত’

‘আইডল’ রোনালদোর রেকর্ড স্পর্শ করে এমবাপে বললেন, ‘আমি সম্মানিত’

-

পেনাল্টি থেকে সহজে গোল করেই ছুটে গিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ’ উদযাপন করলেন কিলিয়ান এমবাপে। গুরুর উদযাপনের কারণ গুরুকে স্পর্শ করার উপলক্ষ। এক ক্যালেন্ডারে রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯তম গোল করে রোনালদোর পাশে বসে আলাদা সম্মান অনুভব করছেন তিনি।

শনিবার লা লিগায় সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে প্রথম গোল করেন জুড বেলিংহাম, পরেরটি করেন এমবাপে।

ফরাসি সুপারস্টার ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ২০১৩ সালে করা রোনালদোর ৫৯ গোলের নজির স্পর্শ করেন। এর আগে প্রথমার্ধে বেলিংহামের হেডে মাদ্রিদ এগিয়ে গিয়েছিল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ‘লস ব্লাঙ্কোস’রা শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান মাত্র ১ পয়েন্টে নামিয়ে আনল।

শনিবার ২৭ বছরে পা দেওয়া এমবাপ্পে বলেন, ‘আমার আদর্শ, রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা খেলোয়াড় এবং বিশ্বসেরা ক্রিশ্চিয়ানোর রেকর্ডে ভাগ বসানো আমার জন্য এক বিশাল সম্মান।’

ম্যাচের শেষ দিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পান এমবাপে। হুয়ানলু বক্সে রদ্রিগোকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। এমবাপে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বছরের ৫৯তম গোলটি করেন এবং রোনালদোর রেকর্ড স্পর্শ করেন। গোল উদযাপনের সময় তিনি রোনালদোর সিগনেচার স্টাইল অনুকরণ করেন।

এমবাপ্পে বলেন, ‘আমি তাকে একটু সম্মান জানাতে চেয়েছি কারণ তিনি সবসময় আমার প্রতি সদয় ছিলেন। ছোটবেলায় তিনি আমার আদর্শ ছিলেন এবং এখন তিনি আমার বন্ধু।’

LATEST POSTS

নীতি সুদহার কী? ব্যাংক ঋণে এর প্রভাব পড়বে কীভাবে?

দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক বছর ধরেই সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ‘রেপো রেট’ বা নীতি সুদহার বাড়িয়ে রাখছে। বর্তমানে...

অভিনেতা শামস সুমনের জানাজায় চ্যানেল আইতে শোকের ছায়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের প্রথম নামাজে জানাজা আজ  বুধবার সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। যেখানে সহকর্মী...

কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জে ঢালিকান্দি এলাকায় হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি...

চিলির দক্ষিণাঞ্চলে দাবানলে মৃত ১৯, জরুরি অবস্থা জারি

লাতিন আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলকে গ্রাস করছে অনিয়ন্ত্রিত দাবানল। একের পর এক জনবসতি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে ১৯ জনের...

Most Popular