Homeরাজনীতিকেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

-

ঢাকার কেরানীগঞ্জে ঢালিকান্দি এলাকায় হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির পাশেই গুলিবিদ্ধ হন তিনি।

গুলিবিদ্ধ হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

তিনি জানান, রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে একই এলাকায় ওয়াজ মাহফিলে যান হাসান মোল্লা। সেখান থেকে নিজ বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যান।

রাকিব বলেন, ‘কে বা করার গুলি করেছে সেটা আমরা বুঝতে পারিনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ রাত সাড়ে ১০টার পরে হাসান মোল্লা নামে এক গুলিবিদ্ধ বিএনপি নেতাকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

ঢাকা জেলার এসপি মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসান মোল্লাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলির খোসা ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করেছি।’

তিনি বলেন, ‘কে বা কারা গুলি করেছে এবং কেন গুলি করেছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আমরা সবকিছু মাথায় রেখেই তদন্ত শুরু করেছি।’

LATEST POSTS

অস্কারের ‘ইন মেমোরিয়ামে’ নেই ধর্মেন্দ্র, হেমা মালিনীর ক্ষোভ

অস্কারের ‘ইন মেমোরিয়াম’ অংশে বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী হেমা মালিনি।আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য...

নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না: জামায়াত আমির

এই দেশে ফ্যাসিবাদের কোনো ছায়াও দেখতে চান না মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনে দলটির প্রার্থী শফিকুর রহমান বলেছেন, 'ফ্যাসিবাদ এখন যদি নতুন...

ইরানে ইন্টারনেট চালুর ইঙ্গিত, রাষ্ট্রীয় টিভি হ্যাক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে বন্ধ থাকা ইন্টারনেট সেবা শিগগির চালু করা হতে পারে।আজ সোমবার দেশটির জ্যেষ্ঠ এক সংসদ সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ...

১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ইমরান খানের পরেই কামিন্স

অধিনায়ক হিসেবে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ইতিহাসের মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে এই কীর্তি গড়লেন তিনি। তার আগে...

Most Popular