Homeবিনোদনঅভিনেতা শামস সুমনের জানাজায় চ্যানেল আইতে শোকের ছায়া

অভিনেতা শামস সুমনের জানাজায় চ্যানেল আইতে শোকের ছায়া

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের প্রথম নামাজে জানাজা আজ  বুধবার সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। যেখানে সহকর্মী থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই সদ্যপ্রয়াত এই অভিনেতাকে শেষবিদায় জানাতে এসেছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ নায়ক ওমর সানী, পরিচালক বাদল খন্দকার, জাহিদ হাসান, মীর সাব্বির, আজাদ আবুল কালাম, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, আফজাল হোসেন, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াহিদ, আবুল কালাম আজাদ, আহসান হাবিব নাসিম, সকাল আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ শরীফ খান ও ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

পাশাপাশি আবৃত্তি সংগঠন স্বনন ও অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে অভিনেতাকে শ্রদ্ধা জানানো হয়।

শামস সুমনের পরিবারের সদস্যরা যুক্তরাজ্য থেকে দেশের পথে রওনা দিয়েছেন বলে জানা গেছে। তারা ফিরলেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সে পর্যন্ত শামস সুমনের মরদেহ রাজধানীর সিএমএইচের হিমঘরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন শামস সুমন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা এবং বড় পর্দায় সমানতালে অভিনয় করেছেন। তিনি রেডিও ভূমিতে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু তার।

শামস সুমন অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’। এরপর তিনি মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮) ও হ্যালো অমিত (২০১২) সিনেমায় অভিনয় করেন।

LATEST POSTS

কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জে ঢালিকান্দি এলাকায় হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি...

চিলির দক্ষিণাঞ্চলে দাবানলে মৃত ১৯, জরুরি অবস্থা জারি

লাতিন আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলকে গ্রাস করছে অনিয়ন্ত্রিত দাবানল। একের পর এক জনবসতি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে ১৯ জনের...

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের ৬৪ জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে...

হাদিকে নিয়ে হৃদয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে দেশের মানুষ। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হয়। এতে...

Most Popular