Homeখেলাধুলাইতিহাস গড়ার পর ফাইনালে জুমার-ঊর্মি জুটির হার

ইতিহাস গড়ার পর ফাইনালে জুমার-ঊর্মি জুটির হার

-

বাংলাদেশের আল-আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি লড়াই করলেন বীরত্বের সঙ্গে। তবে পেরে উঠলেন না মালয়েশিয়ার ডাটু আনিফ ও ক্লারিসা সান জুটির সঙ্গে। ফাইনালে তারা সরাসরি সেটে হেরে গিয়ে হলেন রানার্সআপ।

শনিবার শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মিশ্র দ্বৈত শিরোপা নির্ধারণী লড়াই অনুষ্ঠিত হয়। শুরুতে শক্ত প্রতিরোধ গড়লেও পরাস্ত হয়ে রুপা পেয়েছেন জুমার ও ঊর্মি। সোনার পদক জিতে নিয়েছেন আনিফ ও সান।

জুমার ও ঊর্মি জুটি অবশ্য ইতিহাস গড়েছিলেন আগেই। তাদের কল্যাণে এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জুটি কোনো ইভেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। এতে বাংলাদেশের সেরা সাফল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘরের মাঠে স্বর্ণ জয়ের সম্ভাবনাও তৈরি হয়। যদিও শেষটা রাঙাতে পারেননি তারা।

প্রথম সেটে একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই নিয়ে যান জুমার ও ঊর্মি। তবে তারা ২৭-২৫ ব্যবধানে হারেন। দ্বিতীয় সেটে তাদের সেই প্রতিরোধ বেশ কমে আসে। মালয়েশিয়ার জুটি খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা ২১-১৪ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে।

কোয়ার্টার ফাইনালে ভারতের স্বস্তিক মাথারাসান ও কীর্তি মাঞ্চালার বিপক্ষে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ ব্যবধানে ঘাম ঝরানো জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন জুমার ও ঊর্মি। এরপর থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেংকে সরাসরি সেটে ২১-১১ ও ২১-১৪ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছিলেন তারা।

LATEST POSTS

‘ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে’র দাবি প্রত্যাখ্যান নয়াদিল্লির

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রকাশিত প্রেস নোটে উত্থাপিত দাবিগুলো প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নয়াদিল্লি জানায়, ভারত 'কখনোই তার ভূখণ্ডকে...

আর্থিক চাপ সামলাতে সম্পদ বিক্রির পথে সিটি গ্রুপ

ঋণের চাপ সামলাতে ও মূল ব্যবসা নজর দিতে কিছু সম্পদ বিক্রির কথা ভাবছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ।একই সঙ্গে মূলধনের ভিত্তি শক্তিশালী করতে এবং...

অস্কারে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসর বসেছিল। সেখানে এবারের সেরাদের নাম ঘোষণা করা হয়।এ বছর সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল...

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Most Popular