Homeরাজনীতিবিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

-

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

এর আগে মঙ্গলবার অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

অধ্যাপক আবু সাইয়িদ পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথম সংসদ এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। 

১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের আমলে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এছাড়া তিনি ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে হেরে যান।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘চারিদিকে  উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে  করি,  এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকবো।’

LATEST POSTS

ঋণের মূল অর্থ পরিশোধ করেই পার পাবেন খেলাপিরা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে ও ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে বিশেষ এক্সিট সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।এই নীতিমালার আওতায় আর্থিক সংকটে...

ঈদের ব্যস্ততা উপভোগ করছেন কর্ণিয়া

গানের জগতে দেড় দশক পার করেছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। রিয়েলিটি শো দিয়ে সংগীতের বড় মঞ্চে পদার্পণ, সেই থেকে দেশে-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ততা। সংগীতের জনপ্রিয়...

নেতা তুষ্টির সংস্কৃতি বন্ধ করতে ‘হ্যাঁ’ ভোট জরুরি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

ক্ষমতাসীন নেতাদের তুষ্টির মাধ্যমে আমলাতন্ত্রে পদোন্নতির যে চর্চা গড়ে উঠেছে, তা ভাঙতে গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন,...

সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী শুক্রবার সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ব্যয় পরিকল্পনা, করছাড় এবং নতুন নিরাপত্তা কৌশলের পক্ষে জনসমর্থন...

Most Popular