Homeরাজনীতিশাহজালাল (র.)–এর মাজার জিয়ারতে তারেক রহমান, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতে তারেক রহমান, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

-

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশকেরও বেশি সময় পর সিলেটে সফরের অংশ হিসেবে আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেন।

তিনি আজ রাত ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি শাহজালাল (র.)–এর মাজারে গিয়ে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।

এরপর তিনি মাজার মসজিদে নফল নামাজ আদায় করেন এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবরে ফাতেহা পাঠ করেন।

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত সড়কের পাশে হাজারো মানুষ জড়ো হন। এ সময় তাকে বহনকারী বাসটি ধীরগতিতে চলতে থাকে এবং প্রায় ১ ঘণ্টা পর রাত ৯টার দিকে মাজারে পৌঁছে।

পরিস্থিতি সামাল দিতে মাজারের গেটে তারেক রহমানকে আরও প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।

সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।

দীর্ঘদিনের নির্বাচনী ঐতিহ্য মেনেই বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাও শুরু করতে যাচ্ছে সিলেট থেকে।

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)–এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular