Homeসারাদেশহাদি হত্যাচেষ্টা: বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

হাদি হত্যাচেষ্টা: বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

-

রাজধানী ঢাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতরা যাতে বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আজ বিকেল থেকে ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি শুরু হয়েছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পথও বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ অবৈধভাবে পারাপার করতে না পারে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্কাতায় রয়েছে। সীমান্তের সবগুলো পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular