Homeআন্তর্জাতিকমিনিয়াপোলিসে কী হচ্ছে, ১৫০০ সেনা প্রস্তুত কেন?

মিনিয়াপোলিসে কী হচ্ছে, ১৫০০ সেনা প্রস্তুত কেন?

-

যেকোনো সময় মোতায়েনের জন্য প্রায় এক হাজার ৫০০ সেনাকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা।

তবে তাদের কোথায় মোতায়েন করা হবে, সে সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।

বিবিসির ধারণা, এই সেনাদের সম্ভবত মিনেসোটা অঙ্গরাজ্যের প্রধান শহর মিনিয়াপোলিসে মোতায়েন করা হতে পারে। শহরটিতে অভিবাসনবিরোধী আইনশৃঙ্খলা বাহিনী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

ওই প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিএসবি নিউজকে জানান, ওই সেনারা বর্তমানে আলাস্কায় রয়েছেন। তবে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই যেকোনো সময় তাদের মোতায়েন করতে পারেন।

এই সেনারা ১১তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্য। তারা মূলত ঠান্ডা আবহাওয়ায় কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষিত।

চলতি মাসের শুরুর দিকে মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী নারী রেনে নিকোল গুড আইসিই এজেন্টের গুলিতে নিহত হন।

রেনে পুরস্কারপ্রাপ্ত কবি ও শখের গিটারবাদক ছিলেন। শহরটির রাজনৈতিক নেতারা বলছেন, একজন ‘লিগ্যাল অবজারভার’ হিসেবে আইসিই এজেন্টদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তবে ট্রাম্প প্রশাসন সেই নারীকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছে।

এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিসে বিক্ষোভ চলাকালে বহু মানুষের হাতে ‘জাস্টিস ফর রেনে’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।

এমন অবস্থায় মিনেসোটার সরকারি কর্মকর্তারা স্থানীয়দের শান্তিপূর্ণভাবে বিক্ষোভের অনুরোধ করেছেন। পরিস্থিতি বলছে, বিক্ষোভকারীরা ক্রমান্বয়ে সহিংস হয়ে উঠছে। তাই যেকোনো সময় সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিতে পারেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিনিয়াপোলিসে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে আইসিই এজেন্টদের নমনীয় কৌশল নেওয়ার আদেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। এমন আদেশের পর সেনা প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

এই ঘটনার আগে ফেডারেল বিচারক ক্যাথেরিন মেনেন্দেজ এক রায়ে বলেন, ‘আইসিই এজেন্টদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ বা নজরদারি করা ব্যক্তিসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেপ্তার বা তাদের ওপর পিপার স্প্রে ব্যবহার করা যাবে না।’

আইসিই-বিরোধী বিক্ষোভের আগে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ ন্যাশনাল গার্ডকে সক্রিয় করে সতর্ক রেখেছেন। পাশাপাশি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মিনিয়াপোলিসে মোতায়েন করা হয়েছে।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular