Homeসারাদেশঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ

ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ

-

রাজধানীর মিরপুর, শান্তিনগর ও মৌচাকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুরে একজন আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন ডেইলি স্টারকে বলেন, ওই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা, মার্কেটের তৃতীয় তলা থেকে ককটেলটি ছোড়া হয়েছিল।

মার্কেটের এক ব্যবসায়ী জানান, দুর্বৃত্তরা মার্কেটের কোনো একটি তলা থেকে ককটেলটি নিক্ষেপ করে।

এছাড়া আজ সন্ধ্যায় প্রায় এক ঘণ্টার ব্যবধানে আরও অন্তত তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপি ট্রাফিক অ্যালার্ট গ্রুপের তথ্য অনুযায়ী, রাত ৮টা ১৫ মিনিটে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি।

এ ছাড়া রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর-১০ এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। 

অন্যদিকে রাত ৮টা ৪০ মিনিটে মৌচাক মোড়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপকমিশনার মাসুদ আলম ডেইলি স্টারকে বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular