Homeখেলাধুলাক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব শুরু আসিফ নজরুলের

ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব শুরু আসিফ নজরুলের

-

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম সরকারি কার্যক্রম শুরু করেছেন আসিফ নজরুল। এ উপলক্ষে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সফর করেন এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার দায়িত্বেও থাকা আসিফ নজরুল জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সীমিত সময়ের মধ্যেই ক্রীড়া খাতের মূল সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন তিনি।

তিনি বলেন, ‘আজ বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বসে ক্রীড়াক্ষেত্রের মৌলিক বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে, অতীতে সব ফেডারেশন সমান গুরুত্ব পায়নি।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, কেবল আন্তর্জাতিক সাফল্যই ক্রীড়া উন্নয়নের একমাত্র মাপকাঠি হতে পারে না।

আসিফ নজরুল আরও বলেন, ‘সব সময় যদি ক্রীড়াকে এলিটিজমের মধ্যে আটকে রাখি, তাহলে সেটি আর ক্রীড়া থাকে না। আমাদের সাধারণ মানুষের কথা ভাবতে হবে এবং যেসব খেলা জনগণের মধ্যে সত্যিকারের জনপ্রিয়, সেগুলোর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে হবে।’

এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নতুন ক্রীড়া উপদেষ্টা।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular