Homeবিনোদনঅরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার ঘোষণা নিয়ে নানা প্রশ্ন

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার ঘোষণা নিয়ে নানা প্রশ্ন

-

বলিউড ও বাংলা সিনেমার গানে অনবদ্য নাম অরিজিৎ সিং। সাবলীল গায়কী আর জাদুকরী কণ্ঠ দিয়ে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সেই অরিজিৎ সিং হঠাৎ প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ লেখেন, ‘হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এতগুলো বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনো প্রজেক্ট নেব না। আমি এখানেই ইতি টানলাম। এই সময়টা দুর্দান্ত ছিল।’

অরিজিৎ সিং বলিউডে প্লেব্যাক শুরু করেন ‘ফির মহব্বত’ সিনেমার গানের মাধ্যমে। তবে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি ২’ সিনেমার ‘তুম হি হো’ গানটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘আপনা বানালে’, ‘ভে মাহি’, ‘গেহরা হুয়া’, ‘কেশারিয়া’র মতো অসংখ্য হিট গান। বলিউডের পাশাপাশি বাংলা সিনেমাতেও ‘বোঝে না সে বোঝে না’, ‘কে তুই বল’, ‘গানে গানে’, ‘ভালোবাসার মরশুম’-এর মতো জনপ্রিয় গান গেয়েছেন তিনি।

প্রিয় শিল্পীর এমন আকস্মিক ঘোষণায় হতবাক তার অসংখ্য ভক্ত ও অনুরাগী। সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করার পরও কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন সবার মনে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, ‘এই সময়ে এভাবে শক্ত অবস্থান থেকে প্লেব্যাক ছাড়ার কথা ভাবাই যায় না।’ তবে সিদ্ধান্তের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি এই শিল্পী।

LATEST POSTS

মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা...

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ

অবশেষে বাংলাদেশের আলু চাষি ও রপ্তানিকারকদের জন্য ভিয়েতনামের বাজারের দ্বার উন্মুক্ত হলো। এখন থেকে দেশটিতে সরকারিভাবে আলু রপ্তানি করতে পারবে বাংলাদেশ। ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়...

নির্বাচন কমিটির সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ, সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক সমিতি’র ২০২৬ সালের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাচন পরিচালনা কমিটির...

শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

দেশে প্রথমবারের মতো কোনো কল-কারখানায় শ্রমিক অসন্তোষ হয়নি মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কেবল বেতন নয়,...

Most Popular