Homeআন্তর্জাতিকইরানের বিক্ষোভরত জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে ইসরায়েল: নেতানিয়াহু

ইরানের বিক্ষোভরত জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে ইসরায়েল: নেতানিয়াহু

-

টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভরত ইরানীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানের জনগণের স্বাধীনতা, মুক্তি ও ন্যায়বিচারের সংগ্রাম ও প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘খুব সম্ভবত আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন ইরানের জনগণ তাদের নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে।’

গত ২৮ ডিসেম্বর রোববার উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে রাজধানী তেহরানের দোকানি ও ব্যবসায়ীরা ধর্মঘটে যান। পরে এই কর্মসূচি বিক্ষোভ আন্দোলনে রূপ নেয় এবং তা দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ থেকে সৃষ্ট সংঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সরকারী নিরাপত্তা বাহিনীর সদস্যও আছেন।

আজ রোববার নেতানিয়াহু জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যেয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা আবারও আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প  পুরোপুরি বন্ধ হতে হবে এবং ইরান থেকে ইতোমধ্যে সমৃদ্ধকরণের মধ্য দিয়ে যাওয়া ৪০০ কেজি পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে হবে। পাশাপাশি, আগামীতে পরমাণু স্থাপনাগুলো কঠোর ও প্রকৃত নজরদারির আওতায় থাকতে হবে। 

ইরানের ওই ‘নাটকীয়’ বিক্ষোভ চলাকালেই ট্রাম্পের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছেন বলে উল্লেখ করেন গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধী আদালতে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী।  

আনুষ্ঠানিক ঘোষণা, স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের সমন্বয় করে এএফপি জানতে পেরেছে, ইরানের অন্তত ৪০টি ভিন্ন ভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। তবে শহরভেদে বিক্ষোভের মাত্রায় তারতম্য ছিল বলেও বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই ৪০ শহরের বেশিরভাগই মাঝারি আকারের এবং এগুলোর অবস্থান মূলত ইরানের পশ্চিমাঞ্চলে। 

এর আগে গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র ‘তাদের উদ্ধারে’ এগিয়ে আসবে।

ইরান-ইসরায়েল একে অপরের চিরশত্রু হিসেবে বিবেচিত। গত বছর দেশ দুইটি ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেয়। ইরানের পরমাণু অবকাঠামো ও আবাসিক এলাকার ওপর হামলা চালিয়ে এই যুদ্ধ শুরু করে তেল আবিব। তারা যুক্তি দেয়, ইরানের পরমাণু গবেষণা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে এই হামলা।

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয় তেহরান। পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও যোগ দেয়।

এক পর্যায়ে দুই পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মতি দেয়।

LATEST POSTS

মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা...

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ

অবশেষে বাংলাদেশের আলু চাষি ও রপ্তানিকারকদের জন্য ভিয়েতনামের বাজারের দ্বার উন্মুক্ত হলো। এখন থেকে দেশটিতে সরকারিভাবে আলু রপ্তানি করতে পারবে বাংলাদেশ। ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়...

নির্বাচন কমিটির সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ, সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক সমিতি’র ২০২৬ সালের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাচন পরিচালনা কমিটির...

শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

দেশে প্রথমবারের মতো কোনো কল-কারখানায় শ্রমিক অসন্তোষ হয়নি মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কেবল বেতন নয়,...

Most Popular