Homeখেলাধুলাঅস্ট্রেলিয়াকে সমর্থন করা তানজিদ প্রস্তুতি নিয়ে 'সন্তুষ্ট'

অস্ট্রেলিয়াকে সমর্থন করা তানজিদ প্রস্তুতি নিয়ে ‘সন্তুষ্ট’

-

বিশ্বকাপকে সামনে রেখে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। সোমবার ছিল নির্ধারিত বিশ্রামের দিন, তবে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান। মিরপুরের ইনডোরে ব্যক্তিগত ব্যাটিং সেশনে ঘাম ঝরালেন এই বাঁহাতি ওপেনার। অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে উঠে এল বহু আলোচিত অ্যাশেজ প্রসঙ্গও।

তানজিদ জানালেন, সুযোগ পেলেই তিনি অ্যাশেজ দেখেন। প্রশ্ন ছোড়া হলো -কাকে সমর্থন করছেন? তানজিদের উত্তর ছিল ঝটপট, ‘অস্ট্রেলিয়া।’

ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম সম্প্রতি ব্রিসবেন টেস্টের আগে দল ‘অতিরিক্ত প্রস্তুতি’ নিয়েছিল বলে মন্তব্য করেছিলেন। অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় টেস্ট ৮ উইকেটে জিতে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যায়, সেই মন্তব্য ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা তৈরিও করে।

বাংলাদেশ দল কি একই ধরনের অতিরিক্ত প্রস্তুতির ফাঁদে পড়তে পারে? -এই প্রশ্নে তানজিদ আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘সবকিছুই নির্ভর করে আপনি নিজের প্রস্তুতিতে কতটা সন্তুষ্ট। আপনি যখন মনে করবেন যথেষ্ট হয়েছে, তখন কেউ জোর করবে না। আমি আমার প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।’

তানজিদকে আরও প্রশ্ন করা হয়, আসন্ন আইসিসি ইভেন্টগুলোতে কি তিনি তামিম ইকবাল বা সাকিব আল হাসানের মতো সিনিয়রদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রাখেন?

তার জবাবও ছিল সরল ও বাস্তবধর্মী, ‘আমি এসব ভেবে খেলি না। আমার লক্ষ্য হলো দলের জন্য অবদান রাখা। আমি রান করলাম কিন্তু দল জিতল না। তবে সেই রানের মূল্য নেই। আর আমি বিশ্বাস করি না যে কেউ কাউকে “ছাড়িয়ে” যেতে পারে। আমার কাজ হলো রান করা।’

দলের প্রয়োজনে অবদান রাখাই যেখানে মূল লক্ষ্য, সেখানে তানজিদের আত্মবিশ্বাসী ও স্থির মানসিকতা নিঃসন্দেহে ভালো প্রস্তুতিরই ইঙ্গিত দেয়।

LATEST POSTS

মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা...

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ

অবশেষে বাংলাদেশের আলু চাষি ও রপ্তানিকারকদের জন্য ভিয়েতনামের বাজারের দ্বার উন্মুক্ত হলো। এখন থেকে দেশটিতে সরকারিভাবে আলু রপ্তানি করতে পারবে বাংলাদেশ। ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়...

নির্বাচন কমিটির সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ, সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন

যশোরের বকচরে অবস্থিত ‘পুরাতন লোহা ও মোটর ব্যবসায়ী মালিক সমিতি’র ২০২৬ সালের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাচন পরিচালনা কমিটির...

শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

দেশে প্রথমবারের মতো কোনো কল-কারখানায় শ্রমিক অসন্তোষ হয়নি মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কেবল বেতন নয়,...

Most Popular