Homeরাজনীতিমনোনয়ন নিয়ে বিএনপির ক্ষোভ, রেলপথে আগুনে ৬ ঘণ্টা ধরে ট্রেন বন্ধ

মনোনয়ন নিয়ে বিএনপির ক্ষোভ, রেলপথে আগুনে ৬ ঘণ্টা ধরে ট্রেন বন্ধ

-

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে রেলপথ অবরোধ করেছে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে আগুন দেয়। এতে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সবশেষ রাত সাড়ে ১০টা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি বলে ময়মনসিংহ রেলওয়ের সুপারিন্টেন্ড আব্দুল্লাহ আল হারুন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা গফরগাঁওয়ে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন রয়েছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছে।’

জানতে চাইলে গফরগাঁও পৌর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের এখানে বিএনপির কয়েকটি পক্ষ আছে। একজনকে মনোনয়ন দেওয়ায় অন্যান্য পক্ষগুলো রেলপথ অবরোধ করেছে। কিন্তু আমি মনে করি, দলের স্বার্থে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার জন্য কাজ করাই সবার জন্য মঙ্গলজনক।’

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular