Homeখেলাধুলাজয়সওয়ালের ‘প্রথম’ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের

জয়সওয়ালের ‘প্রথম’ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের

-

কুইন্টন ডি ককের সেঞ্চুরি সত্ত্বেও প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব মিলে তিনশর বেশ নিচে আটকালেন দক্ষিণ আফ্রিকাকে। রান তাড়ায় বড় উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত পেয়ে গেল ভারত। রোহিত শর্মা সাজঘরে ফিরলেও যশস্বী জয়সওয়ালকে থামানো গেল না। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতেই সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন তরুণ বাঁহাতি ব্যাটার। দাপুটে পারফরম্যান্সে অনায়াস জয়ে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

শনিবার বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি প্রোটিয়ারা। তাদেরকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে এই সংস্করণে টানা ২০ ম্যাচ পর অবশেষ টস জেতা ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৬১ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল।

ওয়ানডে ক্যারিয়ারের আগের তিন ম্যাচে জয়ওয়ালের রান ছিল যথাক্রমে ২২, ১৮ ও ১৫। এবার ১১১ বলে সেঞ্চুরি স্পর্শ করে তিনি অপরাজিত থাকেন ১১৬ রানে। ১২১ বল মোকাবিলায় তিনি মারেন ১২ চার ও দুটি ছক্কা। ম্যাচসেরার পুরস্কার অনুমিতভাবেই উঠেছে তার হাতে। অভিজ্ঞ রোহিত সাতটি চার ও তিনটি ছক্কায় খেলেন ৭৩ বলে ৭৫ রানের ইনিংস। ভীষণ ছন্দে থাকা আরেক অভিজ্ঞ তারকা কোহলি ঝড় তুলে করেন অপরাজিত ৬৫ রান। ৪৫ বলে ছয়টি চার ও তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে। তিনি হয়েছেন সিরিজসেরা।

জয়সওয়াল ও রোহিত যোগ করেন ১৫৫ বলে ঠিক ১৫৫ রান। কেশব মহারাজের বল স্লগ সুইপ করে ম্যাথু ব্রিটস্কির হাতে রোহিত ধরা পড়লে ভাঙে জুটি। এরপর দক্ষিণ আফ্রিকাকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না দিয়ে জয়সওয়াল ও কোহলি মিলে শেষ করে দেন খেলা। তাদের অবিচ্ছিন্ন আগ্রাসী জুটিতে আসে ৮৪ বলে ১১৬ রান।

এর আগে প্রোটিয়াদের বড় পুঁজির আশা পূর্ণতা পায়নি কৃষ্ণা ও কুলদীপের কারণে। তাই বিফলে যায় ওপেনার ডি ককের আক্রমণাত্মক সেঞ্চুরি। তিনি ৮০ বলে তিন অঙ্কে পৌঁছানোর পর আউট হন ১০৬ রানে। তার ৮৯ বলের ইনিংসে চার আটটি ও ছক্কা ছয়টি। অধিনায়ক টেম্বা বাভুমা ৬৭ বলে ৪৮ রান করেন পাঁচটি চারের সাহায্যে। আর কেউ যেতে পারেননি ত্রিশের ঘরে।

মাঝের ওভারগুলোতে হানা দেওয়া পেসার কৃষ্ণা ৪ উইকেট নেন ৬৬ রানে। ডি কককে বিদায়ের আগে একই ওভারে চার বলের মধ্যে তিনি ছাঁটেন ব্রিটস্কি ও এইডেন মার্করামকে। শেষ ব্যাটার ওটনেইল বার্টম্যানকে বোল্ড করে প্রতিপক্ষের ইনিংসও মুড়িয়ে দেন তিনি। আঁটসাঁট থেকে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন স্পিনার কুলদীপ। একে একে তিনি ফেরান ডেওয়াল্ড ব্রেভিস, মার্কো ইয়ানসেন, করবিন বশ ও লুঙ্গি এনগিডিকে। ফলে মাত্র ৩৬ রানে শেষ ৫ উইকেট তুলে নেয় ভারত।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular