Homeখেলাধুলাআইসিসির নভেম্বর মাসের সেরার লড়াইয়ে তাইজুল

আইসিসির নভেম্বর মাসের সেরার লড়াইয়ে তাইজুল

-

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে তাইজুল ইসলাম অসাধারণ পারফর্ম করেন। বল হাতে প্রতিপক্ষের জন্য রীতিমতো আতঙ্কে রূপ নিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। এতে আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে জায়গা করে নিলেন তিনি।

শুক্রবার তাদের ওয়েবসাইটে মাসসেরার দৌড়ে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পুরুষ বিভাগে তাইজুলের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

চেনা কন্ডিশন ও উইকেটে ধারাবাহিক তাইজুল আবারও জ্বলে ওঠেন আইরিশদের বিপক্ষে। টেস্ট সিরিজে সফরকারীদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পথে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বড় অবদান রাখেন তিনি। দুই ম্যাচে ২৬.৩০ গড়ে শিকার করেন ১৩ উইকেট। ফলে তার হাতেই ওঠে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সিলেটে প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়া তাইজুল মিরপুরে দ্বিতীয় টেস্টে আরও দুর্ধর্ষ ছিলেন। দুই ইনিংসেই নেন চারটি করে উইকেট। পাশাপাশি ওই ম্যাচ চলাকালে টেস্টে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার রেকর্ড গড়েন তিনি।

এখন পর্যন্ত খেলা ৫৭ টেস্টে ৩১.০৬ গড়ে তাইজুলের শিকার ২৫০ উইকেট। তিনি ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১৭ বার। আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুবার। যার রেকর্ড তাইজুল ভেঙে দিয়েছেন, সেই সাকিব আল হাসানের ৭১ টেস্টে ৩১.৭২ গড়ে প্রাপ্তি ২৪৬ উইকেট।

২৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন হার্মার। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্রেফ ৮.৯৪ গড়ে তিনি নেন ১৭ উইকেট। কলকাতায় প্রথম টেস্টে ৮ উইকেট পাওয়ার পর ধারাবাহিকতা বজায় রেখে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে শিকার করেন ৯ উইকেট।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নওয়াজ। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও আলো ছড়ান তিনি। ওয়ানডেতে ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ রানের পাশাপাশি টি-টোয়েন্টিতে ১১ উইকেট নেন মাত্র ১২.৭২ গড়ে।

নারী বিভাগে নভেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকাদের নামও প্রকাশ করেছে আইসিসি। তারা হলেন ভারতের ব্যাটার শেফালি ভার্মা, থাইল্যান্ডের বাঁহাতি স্পিনার থিপাচা পুত্থাওং ও সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার এশা ওজা।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular