Homeসারাদেশসংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

-

ঢাকার সাভারে একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

তিনি বলেন, ‘আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’

ওসি বলেন, ‘গ্রেপ্তার চার শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গতকাল থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী। বুধবার বিকেলে মামলার এজহারনামীয় চার আসামি দেলোয়ার ভূঁইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ সাহা (২৩) ও অন্তু দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে।’

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৭ এপ্রিল এ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর গত ৪ নভেম্বর ওই শিক্ষার্থীর ওপর আবারও চাপ সৃষ্টি করে এবং ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জোর করে মামলার আরেক আসামির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে জোর করে নেশাজাতীয় পানীয় খেতে বাধ্য করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কোনোমতে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে সহপাঠী ও শিক্ষকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।

এতে আরও বলা হয়, ধর্ষণের পর মেয়েটিকে হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ৯৬ হাজার টাকাও আদায় করেন অভিযুক্তরা।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর স্বজনরা বিশ্ববিদ্যালয়ে একটি লিখিত অভিযোগ দিলে আসামিরা আরও চড়াও হন বলে মামলার বিবরণীতে বলা হয়।

এজাহার থেকে আরও জানা যায়, চিকিৎসা শেষে গত ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে গেলে ওই শিক্ষার্থীকে একাডেমিক কক্ষে দরজা বন্ধ করে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ে দেওয়া অভিযোগ তুলে নিতে চাপ দেয় আসামিরা। এরপর বিকেল ৩টার দিকে তাকে ছেড়ে দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল আশুলিয়া থানায় মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না।’

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular