Homeখেলাধুলাবড় হারে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু নাসরিনের

বড় হারে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু নাসরিনের

-

নেপালের কাঠমুন্ডুতে হলো খেলা, দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। এটি ছিল প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ। সেখানে অপির্তা-মেঘলাদের নিয়ে গড়া নাসরিন স্পোর্টস একাডেমি বড় ব্যবধানে হেরে শুরু করল আসর।

শুক্রবার নেপালের চ্যাম্পিয়ন এপিএফ ফুটবল ক্লাবের কাছে ৪-০ গোলে পরাস্ত হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে এবারের চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে নাসরিন একাডেমি। যদিও প্রস্তুতির ঘাটতি নিয়েই নেপালে উড়ে গেছে তারা।

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ক্যাম্প চলমান থাকায় অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজিয়েছে নাসরিন। ম্যাচের শুরুতে তারা ভালো কিছুর ইঙ্গিতও দেয়। কিন্তু তাদের প্রতিপক্ষ অভিজ্ঞতায় বেশ এগিয়ে। যার প্রভাব পড়েছে স্কোরলাইনে।

স্বাগতিক ক্লাবের চাপ প্রতিহত করে গোলপোস্টে অনেকটা সময় বাধার দেয়াল ছিলেন মেঘলা রানী। কিন্তু শেষরক্ষা হয়নি। রাশমি ঘিসিং জোড়া গোলের উল্লাসে মাতেন। মিনা দেউবাও দুটি গোল করেন।

প্রথমার্ধের ৩৮তম নাসরিনের রক্ষণের ভুলের সুযোগ নেয় এপিএফ। অর্পিতা বিশ্বাস বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে শেষমেশ পেয়ে যান রাশমি। জটলার মধ্য থেকে তিনি খুঁজে নেন জাল। দ্বিতীয়ার্ধে আরও তিনবার গোল হজম করে বাংলাদেশের প্রতিনিধিরা।

৭০তম মিনিটে মিনা ব্যবধান বাড়ান। তিনি অফসাইডের ফাঁদ ভেঙে একা পেয়ে যাওয়া মেঘলাকে ফাঁকি দিতে ভুল করেননি। ১০ মিনিট পর রাশমি তার দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। যোগ করা সময়ে মিনাও ফের লক্ষ্যভেদ করলে বড় হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে নাসরিন।

পাঁচটি ক্লাব নিয়ে আয়োজিত সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে নাসরিনের পরের ম্যাচ আগামী সোমবার, পাকিস্তানের করাচি সিটির বিপক্ষে। আসরের উদ্বোধনী ম্যাচে করাচি গোলশূন্য ড্র করেছে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular