Homeসারাদেশহবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

-

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিলেটের এক ব্যবসায়ী ও পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মোস্তাকিম মিয়া (৩৫) মারা যান। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী লিটন গাজীকে (৫০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।

নিহত লিটনের ছেলে রাসেল গাজী বলেন, ‘”মধুময় ফুড” নামের একটি দোকানের জন্য ঢাকা থেকে মিষ্টিজাত পণ্যের চালান সংগ্রহ করে পিকআপভ্যানে সিলেটে ফিরছিলেন আমার বাবা লিটন গাজী।’

তিনি আরও জানান, বাহুবলের মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে চালক মোস্তাকিম ঘটনা স্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular