Homeখেলাধুলা‘সাইফুদ্দিনের ইনিংসটি ছিলো আউটস্ট্যান্ডিং’

‘সাইফুদ্দিনের ইনিংসটি ছিলো আউটস্ট্যান্ডিং’

-

অনায়াসে জয়ের রাস্তাতেই ছিলো বাংলাদেশ। ফিফটি করা অধিনায়ক লিটন দাস আউট হয়ে যাওয়ার পর আচমকা ছন্দপতন। পাঁচে নামা তাওহিদ হৃদয় আর নুরুল হাসান সোহান কয়েকটি ডট বল খেলে বাড়ান চাপ, পরে দুজন পর পর আউট হয়ে গেলে তৈরি হয়ে যায় শঙ্কা। যেখান থেকে দলকে মুক্ত করেন মোহাম্মদ সাইফুদ্দিন।

ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে পরিচিতি থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে কখনো ব্যাটিংয়ে মুন্সিয়ানা দেখাতে পারছিলেন না সাইফুদ্দিন। এবার গুরুত্বপূর্ণ সময়ে সুযোগটা কাজে লাগান দারুণভাবে। ১৭১ রানের লক্ষ্য ছুঁতে ১০ বলে ১৪ রানের সমীকরণে যখন নামেন তখন একটা দোলাচল ছিলো ম্যাচের। নেমেই বাউন্ডারি পেয়ে যান সাইফ। পরে মারেন ছক্কাও। ৭ বলে ১৭ রান করে থাকেন অপরাজিত।

শেষ দিকে তাকে সঙ্গ দিয়ে ৩ বলে ৬ রান করে ম্যাচ শেষ করেন বোলিংয়ের হিরো শেখ মেহেদী হাসান।

নিয়মিত দলে থাকেন সাইফুদ্দিন, দলে এলেও একাদশে সুযোগ মেলা কঠিন হয়ে যায়। এরকম বাস্তবতায় নেমে সাইফুদ্দিনের এমন ব্যাটিংকে প্রংশসায় ভাসালেন সতীর্থ মেহেদী, ‘সাইফউদ্দিন অফ-অন থাকে। দলে নিয়মিত সুযোগ পায় না। এছাড়া দেখা যায়, যেদিন ব্যাটাররা ভালো করে, সেদিন টেল এন্ডাররা ব্যাটিং পায় না। আন্তর্জাতিক ম্যাচে বেশির ভাগ সময় দেখা যায়, নিচের দিকের ব্যাটসম্যানরা অনেক দিন পরে পরে ব্যাটিং করতে পারে। যদি ওপরে ধস নামে, তখনই কেবল তারা (টেল এন্ডাররা) আগে নামতে পারে।’

‘তো অনেক জায়গা থেকেই বলব, সাইফউদ্দিন যে ইনিংসটি খেলেছে, এটা আউটস্ট্যান্ডিং। ওই চাপের সময়ে ওই দুটি বাউন্ডারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

এই সিরিজে সাইফুদ্দিনকে দলে নেওয়ার অন্যতম কারণ ছিলো তার ব্যাটিং দক্ষতা। নির্বাচকরা বলছিলেন পেস বলের পাশাপাশি সাত বা আটে সাইফুদ্দিন কার্যকর ভূমিকা রাখতে পারেন। বোলিংয়ে খরুচে থাকলেও ব্যাট হাতে জয়ে ভূমিকা রাখায় আপাতত পাশ মার্ক পেলেন তিনি।

LATEST POSTS

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের একাংশের কর্মবিরতি শুরু

তিন দফা দাবি আদায়ে দেশের একাংশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ থেকে আবারও কর্মবিরতি শুরু করেছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না বলে...

ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। এই চালান বন্দরে পৌঁছানোর জন্য জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চালানটি...

ট্যাকটিক্যাল প্রিভিউ: ট্র্যাভিস হেডের ‘খুনে ব্যাটিং’ বনাম কুলদীপের ‘চায়নাম্যান’ মিস্ট্রি

প্রথমেই একটু তিতা সত্য বলা যাক। অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটা টুর্নামেন্টের জন্য বড় ক্ষতি। কিন্তু জিম্বাবুয়ের সেই ঐতিহাসিক জয় প্রমাণ করেছে যে, ডেটা...

গতির আগুন ও ঘূর্ণি মিস্ট্রি: ২০২৬ বিশ্বকাপের সেরা ১০ বোলার

যেখানে ব্যাটাররা ২০০+ রান তোলাকে মামুলি বানিয়ে ফেলেছেন, সেখানে বোলাররা লড়ছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। ২০২৬ বিশ্বকাপ আমাদের শিখিয়ে দিচ্ছে যে, কেবল গতি দিয়ে এখন...

Most Popular