Homeঅর্থনীতিভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর

ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর

-

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। এই চালান বন্দরে পৌঁছানোর জন্য জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চালানটি গতকাল শনিবার রাতে আটটি ভারতীয় ট্রাকযোগে স্থলবন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

বন্দর সূত্র জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে খননকাজের জন্য এসব বিস্ফোরক আমদানি করা হয়েছে। এর আমদানিকারক প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার শিব শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড।

ব্যস্ত এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত থাকায় স্থানীয় কিছু বাসিন্দার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো ঝুঁকি মোকাবিলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, চালানটি বন্দরে প্রবেশ করার পর থেকেই কাস্টমস, বন্দর নিরাপত্তা, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি ও সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

LATEST POSTS

ট্যাকটিক্যাল প্রিভিউ: ট্র্যাভিস হেডের ‘খুনে ব্যাটিং’ বনাম কুলদীপের ‘চায়নাম্যান’ মিস্ট্রি

প্রথমেই একটু তিতা সত্য বলা যাক। অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটা টুর্নামেন্টের জন্য বড় ক্ষতি। কিন্তু জিম্বাবুয়ের সেই ঐতিহাসিক জয় প্রমাণ করেছে যে, ডেটা...

গতির আগুন ও ঘূর্ণি মিস্ট্রি: ২০২৬ বিশ্বকাপের সেরা ১০ বোলার

যেখানে ব্যাটাররা ২০০+ রান তোলাকে মামুলি বানিয়ে ফেলেছেন, সেখানে বোলাররা লড়ছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। ২০২৬ বিশ্বকাপ আমাদের শিখিয়ে দিচ্ছে যে, কেবল গতি দিয়ে এখন...

তারা বেঁচে থাকবেন আপন সৃষ্টিতে

শোবিজ অঙ্গনের অনেককেই আমরা হারিয়েছি ২০২৫ সালে। কিন্তু, তারা বেঁচে থাকবেন আপন সৃষ্টিতে।এ বছর আমরা হারিয়েছি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন, অভিনেত্রী অঞ্জনা, অভিনেতা প্রবীর মিত্র, ছায়ানটের...

ভেনেজুয়েলা উপকূল থেকে ট্যাঙ্কার জব্দের পর ৬ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার এক দিন পর দেশটির তেল পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্র আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।বিবিসির সংবাদে...

Most Popular