Homeআন্তর্জাতিকভেনেজুয়েলা উপকূল থেকে ট্যাঙ্কার জব্দের পর ৬ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলা উপকূল থেকে ট্যাঙ্কার জব্দের পর ৬ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

-

ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার এক দিন পর দেশটির তেল পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্র আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিবিসির সংবাদে এমনটি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারকে অবৈধ বলে মনে করে। দেশটির সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন স্বজনের বিরুদ্ধেও ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিয়েছে। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, জব্দ করা জাহাজ ‘স্কিপার’ অবৈধভাবে তেল পরিবহনে জড়িত ছিল এবং এটিকে যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নিয়ে যাওয়া হবে।

কারাকাস এ ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।

এটি মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর এক বড় ধাপ। ভেনেজুয়েলা থেকে মাদক বহনের অভিযোগে জলযানে মার্কিন হামলায় এরইমধ্যে অনেকের প্রাণ গেছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজও ওই অঞ্চলে অবস্থান নিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক ঢোকানোর অভিযোগ এনেছে। তবে বিশ্বের অন্যতম তেলভাণ্ডার ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করেছে—ওয়াশিংটন তাদের সম্পদ দখল করতে চায়। বুধবার মাদুরো ঘোষণা দেন, ভেনেজুয়েলাকে কখনোই ‘তেলের উপনিবেশ’ বানাতে দেওয়া হবে না।

তবে বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র অবৈধ মাদক প্রবাহ বন্ধ করা এবং  নিষেধাজ্ঞা কার্যকর—দুই ক্ষেত্রেই অটল থাকবে।

ভেনেজুয়েলার তেল বহনকারী আরও জাহাজ জব্দ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
 

LATEST POSTS

তারেক রহমান দেশে আসবেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি...

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ভাগ্য আসেনি বাংলাদেশের পক্ষে। টস জিতেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তিনি আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।শনিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে পুলিশ আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না: ধর্ম উপদেষ্টা

কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, 'ধর্মীয়...

জবাবদিহিমূলক সরকার কোনো ব্যাখ্যা ছাড়াই কি এমন সিদ্ধান্ত নিতে পারে?

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত তিনটি বিষয় দিয়ে বিচার করা হয়: যৌক্তিকতা, প্রয়োগ পদ্ধতি এবং তাৎপর্য বা অর্থ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরকে...

Most Popular