Homeরাজনীতিতারেক রহমান দেশে আসবেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

তারেক রহমান দেশে আসবেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘একটা স্বস্তির বার্তা নিয়ে আমি এসেছি। আপনাদের জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি মানুষের প্রিয় মানুষ, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন।’

তিনি বলেন, ‘বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আদর্শের নেতৃত্ব নিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব নিয়েছেন। আমাদের গণতন্ত্র উত্তরণের নেতৃত্ব দিয়ে সাফল্যের পরিচয় দিয়েছেন। আমি আবার বলছি আগামী ২৫ ডিসেম্বর আমাদের সংগ্রামী নেতা তারেক রহমান আমাদের মাঝে আসছেন।’

‘শুধু আমাদের পক্ষ থেকে নয়, সকলের পক্ষ থেকে আমরা তার এ আগমনকে স্বাগত জানাই। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি তারেক রহমান দেশে এলেই সেসব বাধা দূর হয়ে যাবে,’ যোগ করেন তিনি।

৫৯ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন।

২০১৮ সালে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকেই তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন, ভার্চুয়ালি সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পাঁচটি ভিন্ন মামলায় দণ্ডিত হন এবং তার বিরুদ্ধে প্রায় ১০০টি মামলা করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সব অভিযোগ থেকে অব্যাহতি পান। বর্তমানে তার বিরুদ্ধে কোনো পেন্ডিং মামলা নেই।

LATEST POSTS

ভেনেজুয়েলা উপকূল থেকে ট্যাঙ্কার জব্দের পর ৬ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার এক দিন পর দেশটির তেল পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্র আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।বিবিসির সংবাদে...

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ভাগ্য আসেনি বাংলাদেশের পক্ষে। টস জিতেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তিনি আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।শনিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে পুলিশ আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না: ধর্ম উপদেষ্টা

কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, 'ধর্মীয়...

জবাবদিহিমূলক সরকার কোনো ব্যাখ্যা ছাড়াই কি এমন সিদ্ধান্ত নিতে পারে?

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত তিনটি বিষয় দিয়ে বিচার করা হয়: যৌক্তিকতা, প্রয়োগ পদ্ধতি এবং তাৎপর্য বা অর্থ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরকে...

Most Popular