Homeঅর্থনীতিবিদেশি ব্যবস্থাপনায় ফের চালু হলো পানগাঁও টার্মিনাল

বিদেশি ব্যবস্থাপনায় ফের চালু হলো পানগাঁও টার্মিনাল

-

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক লজিস্টিকস কোম্পানি মেডলগের ব্যবস্থাপনায় নতুন করে যাত্রা শুরু করেছে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল (পিআইসিটি)। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের লোকসানি এই টার্মিনালটি এবার লাভের মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।

সড়কপথে পণ্যের চাপ কমাতে ২০১৩ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছিল। এত দিন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেই এটি পরিচালনা করত। তবে অতিরিক্ত মাশুল, খালাসে দীর্ঘসূত্রতা এবং পর্যাপ্ত লজিস্টিকস সাপোর্টের অভাবে টার্মিনালটির সক্ষমতার বেশির ভাগই অব্যবহৃত ছিল। প্রায় এক দশক ধরে এটি লোকসান গুনেছে।

এ পরিস্থিতিতে টার্মিনালটি বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৭ নভেম্বর পানগাঁও টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য মেডলগ বাংলাদেশের সঙ্গে ২২ বছরের চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গতকাল টার্মিনালের কার্যক্রম পুনরায় উদ্বোধন করে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ায় নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং মাল্টিমডাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

LATEST POSTS

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আটক নীতি যেভাবে আপত্তিকর হয়ে উঠেছে

প্রথম আলোতে ২০২৫ সালের আগস্টে লিখেছিলাম, ২০২৪ সালের অক্টোবরে—অর্থাৎ ১০ মাস আগে—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ, জ্বালানি...

জীবনানন্দের ‘বনলতা সেন’ হলেন নাবিলা

কবি জীবনানন্দ দাশের কল্পনার নারী চরিত্র বনলতা সেন। আর এই চরিত্রটিকে কেন্দ্র করেই মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করেছেন সিনেমা 'বনলতা সেন'। নতুন বছরে ঈদুল ফিতরে...

যে কারণে পুরস্কার নিতে যাচ্ছেন না শান্তিতে নোবেলজয়ী মাচাদো

বেশ কিছুদিন ধরেই এ বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো স্বেচ্ছা নির্বাসনে আছেন। তিনি অসলো এসে সশরীরে নোবেল গ্রহণ করবেন, এমন...

অচিরেই ফিরে দেশ ও দলের হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

তারেক রহমান অচিরেই দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে...

Most Popular