Homeবিনোদনজীবনানন্দের ‘বনলতা সেন’ হলেন নাবিলা

জীবনানন্দের ‘বনলতা সেন’ হলেন নাবিলা

-

কবি জীবনানন্দ দাশের কল্পনার নারী চরিত্র বনলতা সেন। আর এই চরিত্রটিকে কেন্দ্র করেই মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করেছেন সিনেমা ‘বনলতা সেন’। নতুন বছরে ঈদুল ফিতরে মুক্তির তালিকায় থাকা এই সিনেমার নাম চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে।

গত বছর মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে আসছে ঈদে মুক্তি পাচ্ছে  সরকারি অনুদানের এই সিনেমাটি।

সিনেমার মূল চরিত্র বনলতা সেনের ভূমিকায় অভিনয় করা নাবিলার জন্য সহজ ছিল না। সিনেমার শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নাবিলা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি বনলতা সেন চরিত্রটি করতে চান। এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মাধ্যমে নাবিলা এই চরিত্রে অভিনয় করেন।

সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এ ছাড়াও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজসহ আরও অনেকে।

LATEST POSTS

যে কারণে পুরস্কার নিতে যাচ্ছেন না শান্তিতে নোবেলজয়ী মাচাদো

বেশ কিছুদিন ধরেই এ বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো স্বেচ্ছা নির্বাসনে আছেন। তিনি অসলো এসে সশরীরে নোবেল গ্রহণ করবেন, এমন...

অচিরেই ফিরে দেশ ও দলের হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

তারেক রহমান অচিরেই দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে...

পেরেজের অভিযোগ প্রত্যাখ্যান লাপোর্তার: ‘বার্সেলোনা কখনও কোনো রেফারিকে ঘুষ দেয়নি’

স্পেনের দুই বড় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা এবার রিয়ালের তোলা সাম্প্রতিক অভিযোগগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান...

আগামীকাল থেকে কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন।আজ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল...

Most Popular