Homeসারাদেশআগামীকাল থেকে কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

আগামীকাল থেকে কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন।

আজ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু হবে। অর্থমন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী, আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।

তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি ও ঢাকার শাহবাগে কলম সমর্পণ কর্মসূচি পালন করেন প্রাথমিকের শিক্ষকরা। তবে কর্মসূচিতে পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নেতাদের সঙ্গে ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, ১০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩ দফা দাবির মধ্যে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পূর্ব ঘোষিত ৩০ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পরিবর্তন করে আগামীকাল ২৭ নভেম্বর থেকে পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সহকারী শিক্ষকদের শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে আহতদের মধ্যে চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার মিরপুর আলোক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ নভেম্বর মারা যান।’

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো, সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

LATEST POSTS

বাংলা ভাষা চর্চায় উদাসীনতা: কারণ ও প্রতিকার

ভাষার জন্য লড়াই-ভাষা আন্দোলন। এ আন্দোলনে রক্তের বিনিময়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫২। ১৯৫৬ খ্রিস্টাব্দে পাকিস্তান সংবিধানে বাংলা ভাষা প্রথম রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। ভাষা...

সুন্দরবন উপকূলের ‘নতুন সোনা’ নরম খোলের কাঁকড়া

সুন্দরবনের কোলঘেঁষা উপকূলীয় অঞ্চলের মানুষের প্রধান পেশা চিংড়ি চাষ, মাছ ধরা, কাঠ কাটা, মধু সংগ্রহ ও এসব পণ্য বেচাকেনা। তবে এ কাজগুলো সব সময়ই ঝুঁকিপূর্ণ।...

কেন এজেন্সির প্রতি হতাশ বিটিএসের আরএম

দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএসের প্রধান আরএম এক লাইভস্ট্রিমে এজেন্সির প্রতি হতাশা প্রকাশ করেছেন। সাধারণত কে-পপ ব্যান্ডগুলোর জন্য এভাবে হতাশা প্রকাশে উদাহরণ তেমন নেই। তাই...

রুপার দাম কেন রেকর্ড উচ্চতায়?

বিশ্ববাজারে সোনার দাম আকাশচুম্বী হওয়ার পর এবার রূপার দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।বিবিসি বলছে, গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো খোলাবাজারে রুপার দাম আউন্সপ্রতি ৬০ ডলার (৪৫ দশমিক...

Most Popular