Homeবিনোদনফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

-

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে। রোববার এক লাইভস্ট্রিমে ব্যান্ডটির সদস্যারা আর্মিদের বলেন, ২০২৬ সাল হবে বিটিএসের বছর।

তারা জানান, কয়েক মাস আগেই নতুন অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। তবে গানগুলো আরও সুন্দর করতে পরিমার্জনের কাজ চলছে। অ্যালবামটি আগামী বছরের মার্চ মাসে প্রকাশ হওয়ার কথা আছে।

বিটিএস সদস্যরা জানান, তারা আবার পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করতে অধীর হয়ে আছেন। তবে সবার সামরিক সেবা শেষ হলেও ভক্তদের সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখতে পারেননি। কেন পারেননি, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তারা।

আরএম বলেন, ‘আমি চাই, কোম্পানি আমাদের প্রতি একটু যত্নশীল হোক।’

আরএম স্বীকার করেন, তিনি সাধারণত এ ধরনের মন্তব্য করেন না।

এর আগে, গত সপ্তাহে বিটিএসের এজেন্সি হাইবকে কামব্যাকের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার অনুরোধ করেছিলেন দলের প্রধান আরএম। এতে জল্পনা শুরু হয় যে, ব্যান্ডের সদস্যরা হয়তো এজেন্সির ওপর কিছুটা হতাশ।

LATEST POSTS

যুক্তরাষ্ট্রে ‘ভিসামুক্ত’ ভ্রমণেও ৫ বছরের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে 'ভিসামুক্ত' ভ্রমণে গেলেও বিদেশি পর্যটকদের ৫ বছরের সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই করার পরিকল্পনা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।স্থানীয় সময় মঙ্গলবার ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি)...

খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ...

বাংলাদেশ সফর স্থগিতের পর শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন ভারতের

বাংলাদেশের নির্ধারিত নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় নতুন পরিকল্পনা হিসেবে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত। ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি...

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলায় আহত ২

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলার ঘটনায় দুই বাউল শিল্পী আহত হয়েছেন।আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে...

Most Popular