Homeসারাদেশডেঙ্গু: ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

ডেঙ্গু: ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

-

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন খুলনা বিভাগের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭০ জন। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২১৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

LATEST POSTS

কর্তা নয়, জনগণের কণ্ঠ হোক সংসদ সদস্যরা

জাতীয় সংসদ ভবন থেকে কার কণ্ঠ ভেসে আসবে? সংখ্যাগরিষ্ঠ দলের করতালি আর বিরোধীদলের বিরোধিতার সুর; নাকি প্রত্যন্ত গ্রামের কৃষক, শহরের নিম্নআয়ের মানুষ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সরকারি-বেসরকারি...

গণভোটের প্রচারের নির্দেশনায় ব্যাংকারদের মধ্যে অস্বস্তি

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে প্রচার চালাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনায় ব্যাংকিং খাতের অনেক শীর্ষ নির্বাহীর মধ্যে...

ডেইলি স্টার-প্রথম আলো কার্যালয়ে হামলায় চলচ্চিত্র সাংবাদিক সমিতির নিন্দা

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আজ রোববার চলচ্চিত্র...

আসাদের পতনের ১ বছর: এখনো ঘুরে দাঁড়াতে পারেনি সিরিয়া

আজ থেকে ঠিক এক বছর আগে, মোহাম্মাদ মারওয়ান সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগার থেকে খালি পায়ে, দুর্বল ভঙ্গীতে বের হয়ে আসেন।তৎকালীন স্বৈরশাসক...

Most Popular