Homeবিনোদনডেইলি স্টার-প্রথম আলো কার্যালয়ে হামলায় চলচ্চিত্র সাংবাদিক সমিতির নিন্দা

ডেইলি স্টার-প্রথম আলো কার্যালয়ে হামলায় চলচ্চিত্র সাংবাদিক সমিতির নিন্দা

-

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। 

আজ রোববার চলচ্চিত্র সাংবাদিকদের এই সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়ার পাঠানো এক বিবৃতিতে ওই ঘটনার প্রতিবাদ জানানো হয়। 

বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল মনে করেন, এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্তচিন্তা বাধাগ্রস্ত করার অপপ্রয়াস, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

এ হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা আশা করি, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা সরকার অক্ষুণ্ন ও অটুট রাখতে সহায়তা করবে। ভবিষ্যতে যাতে আর কোনো গণমাধ্যম আক্রান্ত না হয়, আমরা সরকারের প্রতি সেই দাবি জানাচ্ছি।’

গত বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষ ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে একটি সংগঠিত হামলার পর ভবনে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ সময় ডেইলি স্টার ভবনের ভেতর প্রায় ৪ ঘণ্টা আটকা থাকেন অন্তত ২৮ সংবাদকর্মী।

LATEST POSTS

আসাদের পতনের ১ বছর: এখনো ঘুরে দাঁড়াতে পারেনি সিরিয়া

আজ থেকে ঠিক এক বছর আগে, মোহাম্মাদ মারওয়ান সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগার থেকে খালি পায়ে, দুর্বল ভঙ্গীতে বের হয়ে আসেন।তৎকালীন স্বৈরশাসক...

দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের অগ্রগতি হয়েছিল বিএনপির আমলে: তারেক রহমান

বাংলাদেশে দুর্নীতি কমানোর ক্ষেত্রে ধারাবাহিক রেকর্ড একমাত্র বিএনপিরই আছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড...

বিব্রতকর ব্যাটিং প্রদর্শনীতে আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

যে উইকেটে চার-ছক্কার ঝড় তুললেন দুই ভাই হ্যারি ও টিম টেক্টর।  সেই উইকেটে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যটিং। আরও একবার দেড়শোর বেশি রান তাড়া কীভাবে...

একদিনে ৮২৬ বিচারকের পদোন্নতি-বদলি-পদায়ন

একদিনে ৮২৬ বিচারকের পদোন্নতি, বদলি ও পদায়ন করেছে আইন মন্ত্রণালয়।আজ বুধবার বিকেলে মন্ত্রণালয় সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।এর মধ্যে অতিরিক্ত জেলা জজ...

Most Popular