Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ার জাকার্তায় সাততলা ভবনে আগুন, নিহত অন্তত ২০

ইন্দোনেশিয়ার জাকার্তায় সাততলা ভবনে আগুন, নিহত অন্তত ২০

-

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা একটি ভবনে আগুন লেগেছে। 

আজ মঙ্গলবারের এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুস্যাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং উদ্ধারকার্যক্রম চলছে। 

তিনি রয়টার্সকে বলেন, দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুন লাগে এবং পরে তা ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে।

কন্দ্রো আরও জানান, আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন। আর কিছু কর্মী তখন অফিস থেকে বেরিয়েও গিয়েছিলেন।

ভবনটি জাপানের ড্রোন কোম্পানি ‘টেরা ড্রোন’-এর ইন্দোনেশিয়া অফিস হিসেবে ব্যবহৃত হতো।

দেশটির স্থানীয় সম্প্রচারমাধ্যম কোম্পাস টিভির প্রচারিত ফুটেজে দেখা গেছে, ডজনখানেক দমকলকর্মী ভবনের ভেতর থেকে লোকজনকে বের করে আনার চেষ্টা করছেন। কেউ কেউ মরদেহের ব্যাগ বহন করে নিচে নামছেন।

LATEST POSTS

দেশকে এগিয়ে নেওয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান

দেশকে এগিয়ে নেওয়ার 'ডিটেইল প্ল্যানিং' শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন...

আপনারা অনেকে ভাবেন আমি দলে থাকার মতন না: হৃদয়

আয়ারল্যান্ডের মতন র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন দিনে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ম্যাচের ফল যেমনই হোক, ব্যাটে...

মুনীর চৌধুরীর জন্মশতবর্ষে ‘থিয়েটার’র বিশেষ আয়োজন

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে নাট্যদল 'থিয়েটার' এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।আগামীকাল বৃহস্পতিবার এই বিশেষ দিনে নিউ বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম...

প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশে

১৯৯৯ সালে যাত্রার শুরু থেকেই প্রিমিয়ার ব্যাংক একটি চাকচিক্যময় ভাবমূর্তি ধরে রেখেছিল। কিন্তু মাত্র এক বছরে খেলাপি ঋণ প্রায় পাঁচ গুণ বেড়ে যাওয়ায় এখন সেই...

Most Popular