Homeসারাদেশকড়াইলে ক্রাউডসহ সীমাবদ্ধতা প্রচুর, আগুন নেভাতে সমস্যা হচ্ছে: ফায়ার সার্ভিস

কড়াইলে ক্রাউডসহ সীমাবদ্ধতা প্রচুর, আগুন নেভাতে সমস্যা হচ্ছে: ফায়ার সার্ভিস

-

কিছু সীমাবদ্ধতার কারণে রাজধানীর কড়াইল বস্তির আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। 

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘ক্রাউড ঠেলে আমাদের আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এখানে প্রচুর ক্রাউড।’

তিনি বলেন, ‘বস্তির পূর্ব-উত্তর দিকের আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে আগুনের বিস্তার ধীরে ধীরে কমছে।’

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এখন আগুন নির্বাপণে কাজ করছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘পূর্ব-উত্তর দিকের আগুনের তীব্রতা কমাতে পারলে বলা যাবে যে আগুনটাকে আটকে ফেলেছি। পরে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের উৎস আছে।’

‘যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারব,’ যোগ করেন তিনি।

আগুন নেভাতে সময় লাগছে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারণ সীমাবদ্ধতা প্রচুর। আমাদের গাড়ি ভেতরে আসতেই পারছে না। এই বিশাল এলাকায় বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখানে প্রচুর ক্রাউড রয়েছে। বিশৃঙ্খল ক্রাউডও আছে যারা সমস্যা করছে।’

LATEST POSTS

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,...

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

Most Popular