Homeতথ্যপ্রযুক্তিপ্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

-

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ইউরোপোল ও ফরাসি পুলিশের সহায়তা প্যারিস প্রসিকিউটরের সাইবার ক্রাইম ইউনিট এই তল্লাশি চালায়।

প্যারিস প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানায়, এক্সের অ্যালগরিদমের অপব্যবহার ও প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহের অভিযোগে গত এক বছর ধরে চলমান তদন্তের অংশ হিসেবে অভিযানটি চালানো হয়।

তবে সম্প্রতি এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রক’ এর কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ওঠার পর তদন্ত বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটর কার্যালয়।

বিবৃতিতে আরও বলা হয়, এক্সের অ্যালগরিদমকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন এক ফরাসি আইনপ্রণেতা।

অভিযোগে বলা হয়, স্বয়ংক্রিয় ডেটা প্রক্রিয়াকরণ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে গুরুতর ব্যাঘাত সৃষ্টি করতে পারে এক্সের অ্যালগরিদম।

তার অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্তে নেমেছে প্রসিকিউটর।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্ল্যাটফর্মটি আইন মেনে চলছে কিনা সেটা খতিয়ে দেখাই তাদের উদ্দেশ্য।

এক্সের এআই চ্যাটবট ‘গ্রক’ এর বিরুদ্ধে নতুন করে ওঠা অভিযোগগুলোর মধ্যে আরও রয়েছে— শিশু পর্নোগ্রাফির ছবি সংরক্ষণ ও প্রচার এবং যৌন অসঙ্গতিপূর্ণ ডিপফেক কনটেন্টের মাধ্যমে ব্যক্তির ইমেজ অধিকার লঙ্ঘন।

তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আগামী ২০ এপ্রিল আদালতে শুনানিতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। এক্সের আরও কয়েকজন কর্মীকেও সাক্ষী হিসেবে ডাকা হয়েছে।

এ বিষয়ে এখনো এক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে গত জুলাই মাসে অভিযোগ অস্বীকার করে ইলন মাস্ক বলেছিলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে এ তদন্ত শুরু করেছেন ফরাসি প্রসিকিউটররা।’

অভিযানের পর এক্স প্ল্যাটফর্ম বর্জন করেছে প্যারিস প্রসিকিউটর কার্যালয়।

এখন থেকে সব আনুষ্ঠানিক যোগাযোগ মাইক্রোসফটের লিংকডইন ও মেটার ইনস্টাগ্রামের মাধ্যমে করবে তারা।  

LATEST POSTS

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

তাদেরকে তো দেশের মানুষ ৭১ সালেই দেখেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে, নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে তারা শুধু লক্ষ লক্ষ মানুষকে হত্যাই করেনি, তাদের সহকর্মীরা মা-বোনদের...

Most Popular