Homeবিনোদনভারতীয় বক্সঅফিস মাতানো ‘ধুরন্ধর’ কেন মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো

ভারতীয় বক্সঅফিস মাতানো ‘ধুরন্ধর’ কেন মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো

-

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। মুক্তির পর সিনেমাটি ভারতীয় বক্সঅফিসে সুপারহিট তকমা কুড়িয়েছে। তবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি। দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান।

আদিত্য ধর পরিচালিত সিনেমাটিতে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবনসহ আরও অনেকে অভিনয় করেছেন। ভারতে দারুণ ব্যবসা করলেও মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞা এর বিদেশি বক্সঅফিস আয়ে বড় প্রভাব ফেলতে পারে।

বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির রাজনৈতিক থিম ও পাকিস্তানবিরোধী বার্তার বিষয়ে সেন্সর কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করায় জিসিসিভুক্ত ছয়টি দেশে এটি নিষিদ্ধ হয়।

সংবাদমাধ্যমটি বলছে, সিনেমাটির গল্পে পাকিস্তানে একটি ভারতীয় গোয়েন্দা অভিযানের বিষয় তুলে ধরা হয়েছে এবং এতে একাধিক ভূরাজনৈতিক ইস্যু রয়েছে। রাজনৈতিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়ে সতর্ক উপসাগরীয় কর্তৃপক্ষ মনে করেছে, পাকিস্তানের সঙ্গে এ অঞ্চলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং দক্ষিণ এশীয় বড় প্রবাসী জনগোষ্ঠীর জন্য সিনেমাটির কাহিনি ও চরিত্রায়ন অসম্মানজনক মনে হতে পারে।

বলিউড সূত্র জানায়, বলিউডের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজার হিসেবে উপসাগরীয় অঞ্চলকে বিবেচনা করে প্রযোজকেরা সেখানে মুক্তির অনুমোদন পাওয়ার চেষ্টা করেছিলেন। তবে থিমগত কারণে ছয়টি দেশই সার্টিফিকেশন দেয়নি।

এদিকে বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া ‘ধুরন্ধর’ নিষিদ্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যে রাজনৈতিক থিমের ভারতীয় সিনেমাগুলো যে চ্যালেঞ্জের মুখে পড়ে তা নিয়ে ফিল্ম ও ট্রেড মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি প্রথম ঘটনা নয়। চলতি বছর জন আব্রাহামের দ্য ডিপ্লোম্যাট ও অক্ষয় কুমারের স্কাই ফোর্সও সংবেদনশীল ভূরাজনৈতিক থিমের কারণে উপসাগরীয় দেশগুলোতে নিষিদ্ধ হয়েছিল।

এর আগে ইয়ামি গৌতমের আর্টিকেল ৩৭০ এবং সালমান খানের টাইগার ৩ কিছু উপসাগরীয় অঞ্চলে সেন্সর জটিলতা বা সম্পূর্ণ নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।

LATEST POSTS

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,...

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

Most Popular