Homeবিনোদনহুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’, থাকছেন যারা

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’, থাকছেন যারা

-

রাজধানীর ধানমন্ডিতে গতকাল ট্রেনের আদলে সাজানো হয় একটি সিনেমার মহরত অনুষ্ঠানের মঞ্চ। অনুষ্ঠানে কলাকুশলীদের নাম ধরে ডাকা হলে একে একে ট্রেন থেকে নেমে আসেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজ।

তাদের নিয়েই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি নির্মাণ করছেন তানিম নূর।

এ বিষয়ে নির্মাতা তানিম নূর বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। বনলতা এক্সপ্রেস সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।’

মোশাররফ করিম বলেন, ‘বনলতা এক্সপ্রেস ট্রেনে আমরা উঠেছি ট্রেনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতগুলো সুন্দর সুন্দর মানুষ এই কাজে যুক্ত হয়েছেন, আশা করছি কাজটি ভালো হবে।’

জাকিয়া বারী মম বলেন, ‘কোনো একটি যাত্রায় সহযাত্রী ভালো হওয়ার প্রয়োজন আছে। এত ভালো ভালো সহযাত্রীদের সঙ্গে এই যাত্রা মিস করতে চাইনি বলেই এই সিনেমায় যুক্ত হওয়া।’

আজমেরী হক বাঁধন বলেন, ‘আমরা সবাই মিলে যাত্রা শুরু করেছি, এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে তা এখনো জানা নেই। এই ট্রেনের চালক আমার বেশ পছন্দের। যাত্রীদেরও ভালো লাগে। তাই কাজটিতে যুক্ত হওয়া।’

সিনেমাটি নির্মিত হচ্ছে হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

LATEST POSTS

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,...

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

Most Popular