Homeবিনোদন‘বেজবাবা’ নামের ইতিহাস শোনাবেন সুমন

‘বেজবাবা’ নামের ইতিহাস শোনাবেন সুমন

-

বাংলাদেশের ব্যান্ডসংগীতে সাইদুস সালেহীন খালেদ সুমন এক পরিচিত নাম। সংগীতাঙ্গনে তিনি পরিচিত ‘বেজবাবা সুমন’ নামে। ‘অর্থহীন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা, প্রধান কণ্ঠশিল্পী ও বেজ গিটারিস্ট হিসেবে দীর্ঘ পথচলায় তিনি তৈরি করেছেন আলাদা অবস্থান, যা বরাবরই শ্রোতাদের কৌতূহলী করে রেখেছে।

সুমনের সংগীতযাত্রার শুরু স্কুলজীবনে। তখনই নিজের একটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বেজ গিটারিস্ট হিসেবে যুক্ত হন ‘ফিলিংস’ ব্যান্ডে।

পরবর্তীতে আরও কয়েকটি ব্যান্ডে বেজ গিটারিস্ট হিসেবে ছিলেন। ১৯৯৭ সালে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজে’ যোগ দেন সুমন। ওই বছরই প্রকাশিত হয় তার একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’, যা মুক্তির পরপরই শ্রোতামহলে আলোচনার জন্ম দেয়।

এরপর ১৯৯৯ সালে ‘ওয়ারফেজ’ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সুমন গড়ে তোলেন ‘অর্থহীন’ ব্যান্ড। অল্প সময়ের মধ্যেই ব্যান্ডটি দেশের ব্যান্ড সংগীতে শক্ত অবস্থান তৈরি করে।

অর্থহীনের চারটি অ্যালবাম ছাড়াও একক ও দ্বৈত অ্যালবামের মাধ্যমে সুমন অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। বেজ গিটারিস্ট হিসেবে তিনি তারকাখ্যাতি অর্জন করেন।

তবে সুমনের জীবন কেবল সংগীতের গল্পে সীমাবদ্ধ নয়। ২০১১ সালে তার পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয়। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সেই কঠিন লড়াই জয় করে আবারও ফিরে আসেন সংগীতাঙ্গনে।

এরপরও থেমে থাকেনি দুর্ভোগ। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সুমন। শরীরে মোট ৩৬ বার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে। তবু সব প্রতিকূলতা উপেক্ষা করে তিনি বারবার ফিরে এসেছেন গানের মঞ্চে।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরি’-তে অংশ নিয়ে নিজের দীর্ঘ সংগীত জীবনের নানা অজানা অভিজ্ঞতা তুলে ধরেন সুমন। বিভিন্ন ব্যান্ডে বাজানোর স্মৃতি, ফিতার ক্যাসেটের যুগ, এলিফ্যান্ট রোডের আড্ডা, দাঁত দিয়ে গিটার বাজানোর গল্প এবং ‘বেজবাবা’ নামটি কীভাবে এলো—এসব নিয়েই কথা বলেন তিনি।

রিয়াদ শিমুলের গ্রন্থনায় এবং এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানটি আজ রাত ১২টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

LATEST POSTS

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,...

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

Most Popular