Homeতথ্যপ্রযুক্তিএবার গুগল ফটোজে তৈরি করা যাবে মিম

এবার গুগল ফটোজে তৈরি করা যাবে মিম

-

গুগল তাদের ফটোজে অ্যাপে একটি নতুন ফিচার চালু করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ব্যক্তিগতকৃত মিম তৈরি করতে পারবেন।

সম্প্রতি একটি কমিউনিটি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

এই মিমগুলোতে হাস্যরস, আবেগ বা সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরা যাবে। সহজে শেয়ারও করা যাবে মিমগুলো।

‘মি মিম’ নামের এই ফিচারটি প্রথমে যুক্তরাষ্ট্রে চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি ও পূর্বনির্ধারিত বা কাস্টম টেমপ্লেট একত্র করে শেয়ারযোগ্য ছবি তৈরি করতে পারবেন।

গুগলের ভাষ্য অনুযায়ী, এই টুলটি ব্যবহারকারীদের তাদের ফটো লাইব্রেরি নিয়ে আরও সৃজনশীলভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে ও বন্ধু-পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য হালকা বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে সহায়তা করবে।

গুগলের তথ্যমতে, ‘মি মিম’ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে ব্যবহারকারীকে একটি টেমপ্লেট বেছে নিতে হবে—যা পূর্বনির্ধারিত অপশন থেকে নেওয়া যেতে পারে বা নিজের কোনো ছবি আপলোড করেও তৈরি করা যেতে পারে।

এরপর সেটির সঙ্গে একটি ব্যক্তিগত ছবি যুক্ত করা হবে। জেনারেটিভ এআই ব্যবহার করে সিস্টেমটি একটি সম্পূর্ণ মিম তৈরি করবে, যা অ্যাপ থেকেই সংরক্ষণ, নতুন করে তৈরি কিংবা সরাসরি শেয়ার করা যাবে।

LATEST POSTS

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,...

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

Most Popular