Homeঅর্থনীতিসরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল স্থাপনের পরিকল্পনা নেই: পাটমন্ত্রী

সরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল স্থাপনের পরিকল্পনা নেই: পাটমন্ত্রী

-

সরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ শনিবার রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সরকার নতুন করে সরকারি মালিকানায় কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা করছে না। ব্যবসা করবে ব্যক্তি খাত। সরকার নীতি সহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে।

তিনি আরও বলেন, টেক্সটাইল শিল্পকে টেকসই করতে হলে আগে শিল্প খাতকেই প্রতিযোগিতা সক্ষম ও আধুনিক করতে হবে। শিল্প যদি সংকটে থাকে, তাহলে শিক্ষার্থীদের কর্মসংস্থানও টেকসই হবে না।

বিদ্যমান টেক্সটাইল ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কারিকুলাম সময়োপযোগী করা এবং প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে তা হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মুক্তাদির বলেন, টেক্সটাইল শিক্ষার মানোন্নয়নে বিটিএমএ ও সক্ষম বেসরকারি মিলগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষকের ঘাটতি কমবে, প্রযুক্তিগত আপগ্রেডেশন বাড়বে এবং শিক্ষার্থীরা বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হতে পারবে।

জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উৎপাদন ব্যয়, কস্ট অব ফান্ড এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা টেক্সটাইল খাতের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

পাশাপাশি ম্যানমেইড ফাইবার, নতুন পণ্য উন্নয়ন এবং ভ্যালু চেইনে আপগ্রেডেশনের মাধ্যমে খাতটিকে আরও প্রতিযোগিতা সক্ষম করা হবে।

LATEST POSTS

৫ বছরের মধ্যে কোটি মানুষের ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে, বলছেন জাকারবার্গ

ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠেই কেউ আপনাকে মনে করিয়ে দিল, আজ গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে। দুপুরে জানিয়ে দিল, বিদ্যুতের বিল দেওয়ার শেষ দিন। বিকেলে...

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সজল

দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে জড়িত আছেন আব্দুন নূর সজল। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেও...

রোহিঙ্গারা ছিলো মিয়ানমারে ‘নির্মূলের লক্ষ্যবস্তু’: আইসিজেতে গাম্বিয়ার অভিযোগ

রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানিতে অংশ নিয়েছে গাম্বিয়া।বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আইসিজেতে...

দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে গণভোটে অংশ নিতে হবে: আলী রিয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কারও মুখের দিকে না তাকিয়ে দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি বলেন, 'গণভোটের...

Most Popular