Homeআন্তর্জাতিকরোহিঙ্গারা ছিলো মিয়ানমারে ‘নির্মূলের লক্ষ্যবস্তু’: আইসিজেতে গাম্বিয়ার অভিযোগ

রোহিঙ্গারা ছিলো মিয়ানমারে ‘নির্মূলের লক্ষ্যবস্তু’: আইসিজেতে গাম্বিয়ার অভিযোগ

-

রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানিতে অংশ নিয়েছে গাম্বিয়া।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আইসিজেতে আজ সোমবার শুনানির শুরুতে গাম্বিয়ার আইনমন্ত্রী ডাওদা জালো রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সহিংসতাকে ‘পরিকল্পিত’ মন্তব্য করেন। 

তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সহিংসতা কোনো জটিল আইনি ব্যাখ্যার বিষয় নয়। এটি একটি জনগোষ্ঠীর ওপর সংঘটিত অপরাধ। রোহিঙ্গারা পরিকল্পিতভাবে নির্মূলের লক্ষ্যবস্তু হয়েছে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে দমন–পীড়নের সময় মিয়ানমার ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এই অভিযোগে ২০১৯ সালে গাম্বিয়া আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে।

মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের অভিযানের মুখে লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

২০২০ সালে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদে নিষিদ্ধ সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়। এর মধ্যে গোষ্ঠীর সদস্যদের হত্যা এবং গোষ্ঠীটিকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংসের উদ্দেশ্যে জীবনযাপনের অমানবিক পরিস্থিতি চাপিয়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলার শুনানি গুরুত্বপূর্ণ। এটি গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে আনা একই অভিযোগের ক্ষেত্রে আইসিজে কী অবস্থান নিতে পারে—সে বিষয়ে ইঙ্গিত দেবে।

এএফপি জানিয়েছে, চূড়ান্ত রায় আসতে কয়েক মাস বা তারও বেশি সময় লাগতে পারে। আইসিজের রায় কার্যকর করার সরাসরি কোনো ব্যবস্থা নেই। তবে গাম্বিয়ার পক্ষে রায় গেলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক রাজনৈতিক চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আইসিজের এই শুনানি চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।

LATEST POSTS

দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে গণভোটে অংশ নিতে হবে: আলী রিয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কারও মুখের দিকে না তাকিয়ে দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি বলেন, 'গণভোটের...

এমবাপে-রদ্রিগোর গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

লা লিগায় টানা হতাশার মধ্যে পড়ে থাকা রিয়াল মাদ্রিদের জন্য আলাভেসের মাঠে ম্যাচটি ছিল 'জিততেই হবে' সমীকরণের। হার কিংবা ড্র হলে চাকরি নিয়েই টানাটানি পারত...

তেজগাঁও কলেজে ২ গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থী মারা গেছেন

রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থী চার দিন পর মারা গেছেন। নিহত সাকিবুল হাসান রানা (১৮) কলেজটির উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের...

মার্চে সর্বোচ্চ রেমিট্যান্স এলো কোন জেলায়, কোন দেশ থেকে কত

চলতি বছরের মার্চে দেশে আসা মোট প্রবাসী আয়ের প্রায় অর্ধেকই এসেছে ঢাকা বিভাগে।এ সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, মার্চে দেশে মোট রেমিট্যান্স এসেছে...

Most Popular