Homeখেলাধুলাতিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

-

ফুটবল মাঠে অনেকেই প্রতিভা দেখান, কেউ কেউ জাদুও দেখান, কিন্তু ব্যথাকে উপেক্ষা করে দলকে বাঁচাতে একাই লড়াই করার সাহস? সেটা দেখানোর মতো খেলোয়াড় খুব কমই দেখা যায়। যার মধ্যে অন্যতম নেইমার জুনিয়র।

হাঁটুর গুরুতর মেনিসকাস চোট নিয়ে যখন মৌসুম শেষে অস্ত্রোপচারের পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসকেরা, তখন ব্রাজিলিয়ান তারকা সিদ্ধান্ত নিলেন, সান্তোস যখন অবনমনসীমায় টিকে থাকার লড়াইয়ে, তিনি সাইডলাইনে বসে থাকতে পারেন না। আর সেই সিদ্ধান্তই রোববার রাতে পরিণত হলো এক মহাকাব্যিক পারফরম্যান্সে।

বাম হাঁটুর ব্যথা এবার তাকে থামাতে পারেনি। বরং সেই যন্ত্রণাকেই শক্তিতে রূপ দিলেন নেইমার, আর তিন বছর পর ফিরিয়ে আনলেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় হ্যাটট্রিক। রোববার জুভেনতুদেকে ৩–০ গোলে হারানোর সবগুলো গোলই এসেছে তার পা থেকে।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের মাত্র ১৭ মিনিটে তিন গোল করেন নেইমার। যা সান্তোসকে অবনমনসীমা থেকে দুই পয়েন্ট ওপরে তুলে এনেছে। সামনে একটাই ম্যাচ, রোববার নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর বিপক্ষে। জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে প্রথম বিভাগের টিকে থাকা।

৫৬তম মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে শান্ত মাথায় প্রথম গোলটি করেন নেইমার। দশ মিনিটও পেরোয়নি, ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে আবারও জালে বল জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর চাপের মুহূর্তেও তিনি ছিলেন ঠাণ্ডা। পেনাল্টি স্পটে দাঁড়িয়ে নিখুঁত শটে পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর ৮৩তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি।

এপ্রিল ২০২২ সালের পর এটি তার প্রথম হ্যাটট্রিক। আর এর সাহসিকতার মাত্রাই সেটিকে আলাদা করে তুলেছে। ম্যাচে খেলার কথাই ছিল না। ব্যথা থাকা সত্ত্বেও, বরং সেই ব্যথাকেই মাতিয়ে তুললেন দৃঢ়তায়।

LATEST POSTS

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াতে...

জুরাইনে দুর্বৃত্তের গুলিতে অটোরিকশাচালক নিহত

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল...

ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।২০২৬ সালের ভ্যাট রিটার্ন দাখিলের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন করদাতারা।এক...

‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তারিক আনাম খান

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা 'ট্রাইব্যুনাল'। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা...

Most Popular