Homeসারাদেশজুরাইনে দুর্বৃত্তের গুলিতে অটোরিকশাচালক নিহত

জুরাইনে দুর্বৃত্তের গুলিতে অটোরিকশাচালক নিহত

-

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশরাফ মাস্টার স্কুলের পাশে পাপ্পু গুলিবিদ্ধ হন।

স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহত যুবকের বাবা মো. মন্টু শেখ জানান, তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার বাসাবাড়ি গ্রামে। ‘পাপ্পু তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন,’ বলেন তিনি।

মন্টু আরও বলেন, ‘পাপ্পুকে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়েছিল। আমরা সেখানে গিয়ে আমরা দেখি, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

কদমতলী থানা পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে।

LATEST POSTS

তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

ফুটবল মাঠে অনেকেই প্রতিভা দেখান, কেউ কেউ জাদুও দেখান, কিন্তু ব্যথাকে উপেক্ষা করে দলকে বাঁচাতে একাই লড়াই করার সাহস? সেটা দেখানোর মতো খেলোয়াড় খুব কমই...

ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।২০২৬ সালের ভ্যাট রিটার্ন দাখিলের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন করদাতারা।এক...

‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তারিক আনাম খান

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা 'ট্রাইব্যুনাল'। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা...

ভয়ভীতি-সহিংসতায় মানুষকে ভোট দিতে বাধ্য করছে মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

জাতিসংঘ দাবি করেছে, মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা আসন্ন জাতীয় নির্বাচনে দেশটির নাগরিকদের ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে বাধ্য করছে।এই উদ্দেশ্য পূরণে সহিংসতা ও ভয়ভীতিকে হাতিয়ার হিসেবে...

Most Popular