Homeরাজনীতি৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুসারে সমাবেশটি হবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

এ ছাড়া মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত ২২ ডিসেম্বর রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা সমন্বয় সভা করেছেন। পাশাপাশি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। সমাবেশ ঘিরে জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার কথা আছে।

বিষয়টি নিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ভেন্যু এখনো ঠিক হয়নি। সব ঠিক হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’

LATEST POSTS

তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

ফুটবল মাঠে অনেকেই প্রতিভা দেখান, কেউ কেউ জাদুও দেখান, কিন্তু ব্যথাকে উপেক্ষা করে দলকে বাঁচাতে একাই লড়াই করার সাহস? সেটা দেখানোর মতো খেলোয়াড় খুব কমই...

জুরাইনে দুর্বৃত্তের গুলিতে অটোরিকশাচালক নিহত

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল...

ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।২০২৬ সালের ভ্যাট রিটার্ন দাখিলের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন করদাতারা।এক...

‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তারিক আনাম খান

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা 'ট্রাইব্যুনাল'। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা...

Most Popular