Homeঅর্থনীতিভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

-

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০২৬ সালের ভ্যাট রিটার্ন দাখিলের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন করদাতারা।

এক প্রজ্ঞাপনে এনবিআর এ তথ্য জানিয়েছে। পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশে টানা সরকারি ছুটি ছিল। এ ছাড়া এনবিআরের সিস্টেমে কারিগরি জটিলতার কারণেও রিটার্ন দাখিলে সমস্যা হচ্ছিল। এসব বিষয় বিবেচনা করে জনস্বার্থে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

LATEST POSTS

জুরাইনে দুর্বৃত্তের গুলিতে অটোরিকশাচালক নিহত

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল...

‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তারিক আনাম খান

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা 'ট্রাইব্যুনাল'। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা...

ভয়ভীতি-সহিংসতায় মানুষকে ভোট দিতে বাধ্য করছে মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

জাতিসংঘ দাবি করেছে, মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা আসন্ন জাতীয় নির্বাচনে দেশটির নাগরিকদের ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে বাধ্য করছে।এই উদ্দেশ্য পূরণে সহিংসতা ও ভয়ভীতিকে হাতিয়ার হিসেবে...

হিথ্রো বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমান

পরিবারসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান।এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা...

Most Popular