Homeখেলাধুলা২ মাসের জন্য মাঠের বাইরে আলেক্সান্ডার-আর্নল্ড!

২ মাসের জন্য মাঠের বাইরে আলেক্সান্ডার-আর্নল্ড!

-

ইংল্যান্ডের ফুলব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড উরুর চোটে ভুগছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এই চোট তাকে কমপক্ষে দুই মাসের জন্য মাঠের বাইরে রাখতে পারে।

বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ে প্রথম গোলের অ্যাসিস্ট করেছিলেন সাবেক লিভারপুল রাইট-ব্যাক, এটাই ছিল তার প্রথম লা লিগা অ্যাসিস্ট। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর আলেক্সান্ডার-আর্নল্ডের বাম পায়ের সামনের অংশে পেশির চোট ধরা পড়েছে।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার অন্তত দুই মাস মাঠের বাইরে থাকবেন। এই সময়ে তিনি কমপক্ষে ১০টি ম্যাচ মিস করবেন, যার মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, মোনাকো এবং জোসে মরিনহো পরিচালিত বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।

এ মৌসুমে এটি আলেক্সান্ডার-আর্নল্ডের দ্বিতীয় চোট। এর আগে তিনি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন।

ডান দিকের রক্ষণে মারাত্মক সংকটে থাকা রিয়াল মাদ্রিদের জন্য এটি বড় ধাক্কা, কারণ দানি কারভাহালও বর্তমানে চোটের কারণে বাইরে, যার ফিরতে আরও এক মাস সময় লাগতে পারে।

LATEST POSTS

খান আতাউর রহমান: শিল্পে বহুমুখী বিচরণ যার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক, অভিনেতা, সুরকার ও গীতিকার খান আতাউর রহমানের প্রয়াণ দিবস আজ ১ ডিসেম্বর। যিনি সকলের কাছে খান আতা নামেই পরিচিত ছিলেন।বহুমুখী প্রতিভায়...

চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছুটা শুল্ক কমানোর সুবিধা পেতে বাংলাদেশ একটি বড় বাণিজ্য চুক্তিতে সই করেছে। তবে শুধু শুল্ক...

এবারের গোল্ডেন গ্লোব পুরস্কার পেলেন যারা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে বসেছিল গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর। এবারের আসরে বেশ কিছু চমক এনেছিল আয়োজক সংস্থা।সেরা সিনেমা (ড্রামা) হ্যামনেট, সেরা সিনেমা (মিউজিক্যাল...

বিপন্ন ফোরাত নদী: তেলের বিনিময়ে পানি চায় ইরাক

পানি চাই—পানি। পানির অপর নাম জীবন। তাই 'তরল সোনা' বলে খ্যাতি আছে যে তেলের তার বিনিময়ে হলেও পানি চাই—পানি।এমন আর্তি দীর্ঘ খরাপীড়িত ইরাকের। মধ্যপ্রাচ্যের এই...

Most Popular