Homeরাজনীতিহাদির ওপর হামলার পেছনে বড় ষড়যন্ত্র আছে: নাহিদ ইসলাম

হাদির ওপর হামলার পেছনে বড় ষড়যন্ত্র আছে: নাহিদ ইসলাম

-

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার  পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে যান নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।   

নাহিদ ইসলাম বলেন, পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেড বাংলাদেশ ও জনগণের জন্য। আমরা দেখেছি, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আশঙ্কা করছি, এ ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর এটা শুরু হয়। বারবার ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে। এটি তারই একটি ধারাবাহিকতা।

নাহিদ বলেন, আমরা যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, সবাই কিন্তু হুমকির মুখে আছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে। 

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা হাদির সঙ্গে আছি। তার যেই জুলাইয়ের স্পিরিট, সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল-মত ভিন্ন হতে পারে, কিন্তু জুলাই ও বাংলাদেশের পক্ষে আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, দোষীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে  নির্বাচন কমিশনকে জবাব এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ রাত থেকে আমরা মাঠে থাকব। যেখানেই ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখবো, সঙ্গে সঙ্গে প্রতিহত করব।

 

LATEST POSTS

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পর সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।আজ রোববার রয়টার্সের...

‘সাইফুদ্দিনের ইনিংসটি ছিলো আউটস্ট্যান্ডিং’

অনায়াসে জয়ের রাস্তাতেই ছিলো বাংলাদেশ। ফিফটি করা অধিনায়ক লিটন দাস আউট হয়ে যাওয়ার পর আচমকা ছন্দপতন। পাঁচে নামা তাওহিদ হৃদয় আর নুরুল হাসান সোহান কয়েকটি...

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের একাংশের কর্মবিরতি শুরু

তিন দফা দাবি আদায়ে দেশের একাংশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ থেকে আবারও কর্মবিরতি শুরু করেছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না বলে...

ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। এই চালান বন্দরে পৌঁছানোর জন্য জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চালানটি...

Most Popular